২০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ে করেছেন অভিনেত্রী তমালিকা

অনলাইন ডেস্ক : মডেল ও নাট্য অভিনেত্রী তমালিকা কর্মকার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা থেকে শুরু করে গুঞ্জন উঠেছিল, অভিনেত্রী যুক্তরাষ্ট্রে বিয়ের পিঁড়িতে বসেছেন।

এবার অভিনেত্রী নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তমালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

তবে কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তা জানা যায়নি। এদিকে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন।’

আরও পড়ুনঃ   বিলাসবহুল নৌকায় ভেসে কোথায় সময় কাটাচ্ছেন প্রভা?

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা এ দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘আপনাদেরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা, ভালোবাস রইলো সবসময় দু’জনে সুখে থাকবেন।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে আরণ্যক নাট্যদল প্রযোজিত মামুনুর রশীদের লেখা ও আজিজুল হাকিম নির্দেশিত নাটক ‘পাথর’ এর মাধ্যমে তার মঞ্চাভিনয় শুরু। এরপর আরণ্যক দলের অন্যতম নাটক ইবলিস, জয়জয়ন্তী, খেলা খেলা, ওরা কদম আলী, প্রাকৃতজন কথা, রাঢ়াঙ, বিদ্যাসাগর এবং ময়ূর সিংহাসনে অভিনয়ের মধ্য দিয়ে থিয়েটার অঙ্গনে বেশ জনপ্রিয়তা পান।

আরও পড়ুনঃ   ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন স্বস্তিকা, তবে কিছু শর্তে!

তমালিকার প্রথম চলচ্চিত্রে অভিনয় ‘অন্য জীবন’ এর মাধ্যমে। তবে সফলভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা করে ১৯৯৬ সালে এই ঘর এই সংসার ছবিতে চিত্রনায়ক আলী রাজের বিপরীতে অভিনয়ের মাধ্যমে। তার বিশেষ কিছু কাজের মধ্যে ২০০০ সালে ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রে বেদের মেয়ে ডালিমন চরিত্র এবং ২০১২ সালের ঘেটুপুত্র কমলায় কমলার মা চরিত্র অন্যতম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST