২ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমিকের সঙ্গে ধরা পড়তেই চেহারা লুকালেন তৃপ্তি

অনলাইন ডেস্ক : বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ব্লকবাস্টার সিনেমা অ্যানিম্যালে রণবীরের সঙ্গে বেশকিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন। যা নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর থেকেই চর্চায় নায়িকা।

রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে একফ্রেমে বন্দি হয়েছেন তৃপ্তি। যদিও পাপারাৎজিদের ক্যামেরা দেখেই মুখ লুকিয়েছেন তিনি। তাই বলে নিজেকে আড়াল করতে পারেননি। প্রেমিকের সঙ্গে তৃপ্তির একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নায়িকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন নয়। ‘ভুলভুলাইয়া ৩’র মতো ব্লকবাস্টার সিনেমা এখন তৃপ্তির ঝুলিতে। সারাক্ষণ তার পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করে পাপারাৎজিরা।

আরও পড়ুনঃ   যারা আমাকে প্লে-গার্ল বলে, তারা কতটুকু চেনে : স্পর্শিয়া

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় তৃপ্তিকে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের বাইকের পেছনে ধরে ফেললেন ফটোগ্রাফাররা। ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন নায়িকা। এসময় তৃপ্তির পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট। কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন অভিনেত্রী। তাতেও মিলল না রেহাই।

এই প্রথমবার তৃপ্তিকে তার চর্চিত প্রেমিকের সাথে দেখা গেছে তেমনটা নয়। চলতি বছরের আগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

এর আগে তৃপ্তির ‘ব্যাড নিউজ’ ছবিটির রিভিউ করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের ‘তৌবা তৌবা’ গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন, ‘দারুণ পারফরম্যান্স’।

আরও পড়ুনঃ   ২৩ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, মুখ খুললেন আমির খান

শোনা যায়, আনুশকা শর্মার ভাই অভিনেতা কর্ণেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্ণেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী অভিনেত্রীর বর্তমান প্রেমিক।

তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুল ভুলাইয়া ৩-তে দেখা গেছে। আগামিতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST