৩০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বিএনপির সাবেক সাংসদ প্রয়াত নাদিম মোস্তফার মিলাদ ও দোয়া মাহফিলে মানুষের ঢল

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত এড নাদিম মোস্তফার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের পাশাপাশি হাজারো মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর এমন আয়োজন করতে পেরে নেতাকর্মীরাও ছিলেন বেশ উজ্জীবিত।

শনিবার বিকেলে উপজেলা সদরের পানি উন্নয়ন বোর্ড মাঠে উপজেলা ও পৌর বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

আরও পড়ুনঃ   ১২৭ রানে অলআউট বাংলাদেশ

উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত এড. নাদিম মোস্তফার সহধর্মীনি ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এড. নুরুন্নাহার পারুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চলনায় দোয়া ও মিলাদ মাহফিলে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   হ্যাটট্রিকসহ ৫ উইকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ১৭ বছরের ফারহান

মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত নাদিম মোস্তফার রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, দুঃসময়ে ত্যাগী নেতার দৃষ্টান্ত হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন নাদিম মোস্তফা। এছাড়া নাদিম মোস্তফা সংসদ সদস্য থাকাকালীন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত নাদিম মোস্তফার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST