১৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অস্ত্রের সন্ধানে কোচিং সেন্টার ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী

রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় একটি ভবনে আজ শনিবার সকাল থেকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। দুপুর ১২টার দিকে তোলা।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নগরের কাদিরগঞ্জ এলাকায় শনিবার সকাল সাড়ে নয়টা থেকে যৌথবাহিনী একটি কোচিং সেন্টার ঘিরে অভিযান পরিচালনা করছে। বাড়ির ভেতরে বিস্ফোরক ও অস্ত্র মজুত রয়েছে— এমন খবরে এই অভিযান শুরু হয়। বেলা সাড়ে ১২টা অবধি অভিযান চলছিলই।

অভিযানে সেনাবাহিনী ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আছেন। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অংশগ্রহণ রয়েছে বলে ইমেইল বার্তায় জানানো হয়েছে।

তবে অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ   মান্দায় মোবাইল ব্যাংকিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্থানীয় সূত্র জানায়, অভিযানের ওই বাড়ির সামনের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘ডক্টর ইংলিশ’ কোচিং সেন্টার। বাড়িটির মালিক শফিউল আলম লাট্টু, যিনি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি। তার ছেলে মুনতাসির আলম অনিন্দ্য এই কোচিং সেন্টার পরিচালনা করেন।

অভিযানে সেনাসদস্যরা মুনতাসির অনিন্দ্যকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে তল্লাশি চালাচ্ছেন। মুনতাসির অনিন্দ্য রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পরিবারের সদস্য। কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিলেন। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।

আরও পড়ুনঃ   সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন: আসিফ মাহমুদ

সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান শেষ করে বিস্ফোরক নিষ্ক্রিয় করার পর সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। দুপুর পর্যন্ত কাদিরগঞ্জের ওই সড়ক বন্ধ রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান একই ইমেইল বার্তায় জানিয়েছেন, অভিযান শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

সন্ত্রাস,মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে রাজশাহীর নিরাপত্তায় সতর্ক র‌্যাব

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

১০

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১৪

ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৬

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৭

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

২০

Design & Developed by: BD IT HOST