২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ে কবে করছেন লামিমা লাম

অনলাইন ডেস্ক : এখনকার সময়ের ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লাম। নির্মাতা কাজল আরেফিন অমির কিছু নাটক ও সিরিজে কাজ করে রাতারাতি দর্শকপ্রিয়তা পান অভিনেত্রী। কমেডি ঘরানার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পর্দায় অভিষেক ঘটে লামিমার। এছাড়াও দর্শকের ভালোবাসা পেতে নিয়মিত বিভিন্ন চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।

মূলত কাজল আরেফিন অমির হাত ধরেই একে একে বিভিন্ন সিরিজে কাজ শুরু করেন লামিমা লাম। তবে এখন শুধু অমিই নন, অন্যান্য নির্মাতাদের কাছ থেকেও ডাক পান অভিনেত্রী। সম্প্রতিই নির্মাতা জিন্নাহ’র ‘টাকার মেশিন’ নামে একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

তবে লামিমার কাজের পাশাপাশি অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিজীবনের প্রতিও। অনেকে জানতে চান লামিমা কি সিংগেল? কিংবা বিবাহিত?

বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন লামিমা লাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লামিমাকে বলতে শোনা যায়, ‘এখন আমি সব জায়গায় এই প্রশ্ন পাই!’

লামিমা জানালেন, তিনি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এ কোয়েশচন’ পোস্ট করলে অর্ধেক প্রশ্নই আসে তার বিয়ে নিয়ে! অর্থাৎ তার অনুরাগীরা জানতেই চান, আসলেই কবে বিয়ে করছেন লামিমা।

আরও পড়ুনঃ   এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

সে প্রশ্ন লামিমাকে আবার করা হলে অভিনেত্রী বলেন, ‘এটার উত্তর দেওয়া যাবে না। কারণ আমি নিজেই জানি না। আসলে আল্লাহ আমার কপালে যেদিন বিয়ে রেখেছেন, ওইদিনই হবে।’

প্রসঙ্গত, অল্প কয়েক বছরের ক্যারিয়ারে কাধিক নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST