২৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গ্যালারিতে ভাইরাল ছবিটি কি কোহলি-আনুশকা পুত্রের?

অনলাইন ডেস্ক : পার্থ টেস্ট ঘিরে নেটদুনিয়ায় ঝড়! ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের তৃতীয় দিনে চর্চা শুধুমাত্র একটি ছবি নিয়েই। পার্থের গ্যালারি থেকে এক ফুটফুটে খুদের ছবি ভাইরাল হতেই অনুরাগীদের দাবি, এটাই বিরুষ্কাপুত্র অকায় কোহলি। আদৌ কি তাই?

ভাইরাল ওই ছবিতে দেখা গেছে, আনুশকা শর্মার ঠিক পিছনেই এক ব্যক্তির কোলে খুদে নবজাতক। পরনে নীল জামা। অবাক দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে। যেন ম্যাচ উপভোগ করতে ব্যস্ত।

ব্যস, এরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে- এই নবজাতক আর কেউ নেন আনুশকার সন্তান অকায় কোহলি। কেউ বলছেন, ‘আরে এ তো কিং কোহলির কার্বন কপি’। কেউ বা আবার বিরাটের ছোটবেলার ছবির সঙ্গে এই খুদের ছবি জুড়ে দিয়ে বলছেন, ‘বাপ কা বেটা!’

আরও পড়ুনঃ   মা হচ্ছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন

সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দাবানলের মতো ভাইরাল হতেই জানা গেল সত্যিটা। সূত্র বলছে, পার্থের গ্যালারি থেকে ভাইরাল হওয়া ওই মিষ্টি খুদে মোটেই বিরুষ্কাপুত্র নন। ভিআইপি গ্যালারিতে বসে থাকা তাদেরই এক বন্ধুর সন্তান। কিন্তু অনুরাগীদের একাংশ আবার এই তথ্য মানতে চাইছে না। তাদের দাবি, ‘কিং কোহলির সেঞ্চুরির দিনই ছেলে অকায়ের মুখ দেখতে পাওয়া, উপরি পাওনাই বটে!’

সন্তানদের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কিন্তু ক্যামেরা কি আর সব সময় সাবধানী থাকতে পারে? অসতর্ক মুহূর্ত ঠিক ধরা পড়ে যায়।

তেমনই ঘটেছিল মেয়ে ভামিকার ক্ষেত্রে। বিরুষ্কাকন্যার ছবি ভাইরাল হতেই তারকাদম্পতি আইনি পথে হেঁটেছিলেন। তাই এবার যে অকায়ের মুখ ক্যামেরাবন্দি করার আগে ফটোশিকারিরা বিশেষ সাবধঘানতা অবলম্বন করবেন তা বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ   নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

শেষমেশ জানা গেল, গ্যালারির ওই মিষ্টি খুদে যাকে কিনা অনেকাটা বিরাটের মতোই দেখতে, সে আদৌ তার ছেলেই না। বরং অন্য কেউ।

২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-আনুশকার মেয়ে ভামিকার জন্ম হয়। সেই থেকেই মেয়েকে আড়ালে রেখেছেন তারকা দম্পতি। মাঝে ভামিকার ছবিও ফাঁস হয়ে গিয়েছিল। আর তার জন্য সেসময় সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন অভিনেত্রী। অকায়ের জন্মের পরও প্রচুর রাখঢাক ছিল। কিন্তু পার্থ টেস্টের মাঝেই ক্যামেরাবন্দি এক ছবি ঘিরে নেটপাড়ায় শোরগোল।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অকায়ের জন্ম হয়। সেই থেকেই অকায় কোহলির মুখ দেখার জন্য উদগ্রীব ভক্তরা। তবে এখনও সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেননি এই তারকা দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST