২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

যেভাবে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের ‘ঘটকালি’ করেন করণ জোহর

অনলাইন ডেস্ক : ২০০৭ সালের ২০ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চন। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির কয়েকটি আলোচিত বিয়ের মধ্য অন্যতম ছিল এটি।

তাদের এই বিয়েতে ‘ঘটকালি’র দায়িত্ব পালন করেছিলেন পরিচালক করণ জোহর। কীভাবে? সেটাই এক সাক্ষাৎকারে খোলাসা করেছিলেন তিনি।

ঘটনা ২০০৬ সালের। ‘উমরাও জান’ ছবির সেটে ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে পড়েন অভিষেক। বিষয়টি জানতে পারেন করণ। এরপরই অভিনেতাকে সামনে আগাতে উৎসাহ দেন পরিচালক।

সম্প্রতি সময়ে এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে বি-টাউনে। এর মধ্যেই ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   হঠাৎ মেজাজ হারালেন শ্রীলেখা

যেখানে দেখা যায়, ঐশ্বরিয়াকে বিয়ে করার জন্য নাকি অভিষেককে পরামর্শ দিয়েছিলেন করণ জোহর। যার ফলে ঐশ্বরিয়াকে বিয়ে করার কিছুটা কৃতিত্ব এই নির্মাতারও।

অভিষেককে ‘কফি উইথ করণ’-র এপিসোডে মনে করিয়ে দেন করণ। সঙ্গে সঙ্গে অভিনেতা বলেন, ‘করণই আমার মাথায় ঢুকিয়েছিল— আমার ঐশ্বরিয়াকে বিয়ে করা উচিত। ও আমাকে বলতে থাকত— ঐশ্বরিয়া অসাধারণ। তোমাদের দুজনকে একসঙ্গে খুব সুন্দর মানাবে। করণকে ধন্যবাদ এই সহায়তার জন্য।’

আরও পড়ুনঃ   বিয়ের প্রথম ৬ মাসে মাত্র ২১ দিন একসঙ্গে কাটান কোহলি-আনুশকা

বলিউডের এই পাওয়ার কাপলের সুখের সংসারে নাকি চিড় ধরেছে। অনেকদিন ধরেই তারা আলাদা থাকছেন। এর মধ্যে কয়েকবার জনসমক্ষে ঐশ্বরিয়াকে বিয়ের আংটি ছাড়াই দেখা গেছে।

তবে কিছু দিন আগে দুবাইয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটিয়েছেন অভিষেক। তার পর থেকেই অনুরাগীদের আশা— ঐশ্বরিয়া ও অভিষেক সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন।

শোনা যাচ্ছে, জলসার কাছেই আরও একটি নতুন বাড়ি কিনছেন অভিষেক। এ বাড়িতে স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি নতুন করে সংসার পাতবেন শিগগিরই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST