২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জাপান গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল হত্যা, ক্ষুব্ধ জয়া-সালমান

অনলাইন ডেস্ক : শুক্রবার মধ্যরাত, রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকা। সেখানে নিয়মিত বিচরণ করা অবলা প্রাণীগুলো হয়তো বুঝতেই পারেনি, আজই তাদের শেষ রাত।

সেখানকার কুকুরগুলো যখন মানুষের লাঠির আঘাত খেয়ে অভ্যস্ত, সেই কুকুরগুলোই ভয় ভেঙে, বিশ্বাস করে এগিয়ে গিয়েছিল সেই মানুষেদের কাছে। বলে রাখা, কুকুর কারও বিশ্বাস না ভাঙলেও সৃষ্টির সেরা জীব মানুষ সেই কুকুরগুলোর বিশ্বাস ভেঙে দেয়, খাবারের লোভে ডেকে এনে বিষ মিশিয়ে মেরে ফেলে সেই অবলা প্রাণীদের, বাদ যায়নি একটি বিড়ালও।

শুক্রবার রাত থেকেই এমন ঘটনার ছবি, ভিডিও প্রকাশ্যে আসলে তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। রাতভর অ্যানিম্যাল ওয়েলফেয়ার গ্রুপে থাকা প্রাণীপ্রেমীদের আহাজারিতে ভরে ওঠে সামাজিক মাধ্যম। সে খবর রীতিমতো পৌঁছে যায় দেশের শোবিজ অঙ্গনেও। প্রাণীপ্রেমী তারকাদের মনেও দাগ কাটে নির্মম এই ঘটনা। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েন অভিনেত্রী জয়া আহসান, সালমান মুক্তাদিররা।

এ ঘটনার নিন্দা প্রকাশ করে সামাজিক মাধ্যমে জয়া আহসান লিখেছেন, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ- ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।’

আরও পড়ুনঃ   ‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

এদিকে সালমান মুক্তাদিরও রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন এমন কর্মকাণ্ডে। প্রতিবাদের গলায় সালমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশু-পাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণি হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতেই হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।’

আলোচিত তারকা জ্যোতিকা জ্যোতিও এ নিয়ে ক্ষুব্ধ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মানুষ এতটা অমানুষ কিভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিলো, পারেনি। এবার করেই ফেলল।’

আরও পড়ুনঃ   বিয়ে না করেই সন্তানের মা হতে চান শ্রুতি

প্রসঙ্গত, রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ। ফলে সেখানকার বাসিন্দারা এসব প্রাণিদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন। সামাজিক মাধ্যমে সেখানকার বাসিন্দারা কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।

এমন অবস্থায় জাপান গার্ডেন সিটি বাসির পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল বহু আগেই। সম্প্রতিই তা ঘটানো হয়েছে। এর ফলে বেশ সংখ্যক কুকুরকে মেরে ফেলেছে জেজিসি লাইফ সোসাইটি নামের একটি টিম।

এ ঘটনায় সকল প্রাণিহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার তাগিদ দিয়েছেন প্রাণীপ্রেমিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১০

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১২

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৪

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৬

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৭

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

১৮

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

১৯

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST