৩০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলের জন্মদিনে ছিলেন না সাবেক স্বামী রাকিব

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন আগে মাহির স্বামী রকিব সরকারের সাথে অফিসিয়ালি ডিভোর্স হয়ে গেছে। ছেলেকে নিয়ে এখন একাই দিন পার করছেন মাহিয়া মাহি। মহিয়া মাহি যে তার ছেলেকে কতোটা ভালোবাসেন তা তিনি ফেসবুকের ভিডিও বার্তাতেও বলেছেন অনেকবার।

গতকাল ছিলো চলচ্চিত্র তারকা মাহিয়া মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন। বেশ ঘটা করেই ছেলের প্রথম জন্মদিন পালন করলেন এই নায়িকা। তবে ছেলের জন্মদিনে ছিলেন না সদ্য ‘সাবেক’ হয়ে যাওয়া স্বামী রাকিব সরকার।

তবে এই না পাওয়ার ভীরেও দিন শেষে ছেলেকে একটা অভূতপূর্ব উপহার দিয়েছেন মাহি। একটা টকটকে লাল রঙের গাড়ি উপহার দিয়েছেন ফারিসকে।

আরও পড়ুনঃ   সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে সৃজিত বললেন, ‘রিল্যাক্স’

অনেকেই বলছেন গাড়ির মূল্য প্রায় কোটি টাকা। ছেলেকে উপহার দেয়ার সেই ভিডিও পোস্ট করে মাহি লিখেছেন, ‘আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি’। ছবি ও ভিডিওতে মা ছেলেকে হাসি মুখেই দেখা গেছে।

সেইসব ছবি পোস্ট করে ক্যাপশনে এই তারকা লিখেন- ‘আমার সবচেয়ে খুশির দিন। শুভ জন্মদিন বাবা ‘ ছবিতে দেখা গেছে মাহির কান্না ভেজা চোখ। বাসায় কেক কাটার সময় ছিলেন মাহির বাবা-মা ও নিকট আত্নীয়রা। তবে দেখা যায়নি সাবেক স্বামী রাকিব সরকারকে। কিংবা ছেলেকে নিয়ে কোনো পোস্টও দিতে দেখা যায়নি তাকে।

 

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের দুই বছরের মাথায় তাদের ঘরে ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানের জন্ম হয়। তবে ছেলের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই গত ১৬ ফেব্রুয়ারি মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন এই চিত্রনায়িকা। পরে জানান তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে।

আরও পড়ুনঃ   অবশেষে সভাপতির নাম ঘোষণা করলেন নিপুণ

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। ৫ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের। বর্তমানে ফারিশকে নিয়ে নিজের বাবা-মায়ের কাছেই আছেন মাহিয়া মাহি।

 

এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST