১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘লোকে দেখবে আর জ্বলবে’—কাকে ইঙ্গিত করে বললেন নিমরাত

অনলাইন ডেস্ক : অভিষেক বচ্চনের সঙ্গে নিমরাত কৌরের প্রেমর গুঞ্জনের চর্চায় মুখর বলিউডসহ সামাজিক মাধ্যম। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের কারণের তীর এই অভিনেত্রীর দিকেই। এরই মধ্যে ইনস্টাগ্রামের রিল শেয়ার করে যেন বোমা ফাটালেন নিমরাত, যা রীতিমতো হতবাক করেছে নেটিজেনদের।

ওই ভিডিওতে নিমরাত বলেন, ‘লোকে দেখবে, আর জ্বলবে।’ নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাঁকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, রিলসের মধ্যে দিয়েই যেন এর জবাব দিলেন অভিনেত্রী।

২০২২ সালে মুক্তি পায় অভিষেক-নিমরাতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরাতের ঘনিষ্ঠতা শুরু; এমন গুঞ্জন চাউর হয়। শোনা যায়, সিনেমার শুটিং-এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরাত। আর এর জেরেই ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। তবে এতেও দূরত্ব কমেনি এই দম্পতির।

আরও পড়ুনঃ   ঐশ্বরিয়ার কারণে অভিষেকের বন্ধু হয়েও বিয়ের দাওয়াত পাননি হৃতিক

এদিকে নিমরাতের সঙ্গে ছেলের নাম জড়ানোয় নাকি বেজায় বিরক্ত বচ্চন পরিবার। সম্প্রতি বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, ‘অভিষেক বর্তমানে অন্য় অনেক কিছু নিয়ে সমস্যায় রয়েছে। তাঁর ছবির প্রচারও চলছে। সম্ভবত এ কারণে এসব বিষয় নিয়ে মুখ খুলছেন না অভিষেক। আমার মনে হয়, নিমরাতের অন্তত এগিয়ে আসা উচিত।’

আরও পড়ুনঃ   সিকান্দার সিনেমায় সালমানের নায়িকা হলেন রাশমিকা

তিনি এ-ও জানান, অভিষেকের সঙ্গে নিমরাতের প্রেমের খবর একেবারেই ভুয়া। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ হচ্ছে না।

সম্প্রতি ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন নিমরাত। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী। অভিষেকের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা না বললেও, নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, ‘আমি সিঙ্গেল। কোনো সম্পর্কে নেই।’ পাশাপাশি সিঙ্গেল মেয়েদের ঘুরতে যাওয়ার বিষয়ে পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST