২০ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়ার কারণে অভিষেকের বন্ধু হয়েও বিয়ের দাওয়াত পাননি হৃতিক

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই একে অপরের পরিচিত ঐশ্বরিয়া রাই বচ্চন ও হৃতিক রোশান। একসঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারে অন্যতম দু’টি হিট ছবি-‘ধুম টু’ ও ‘যোধা আকবর’ এ কাজ করেছেন তারা। কিন্তু, হৃতিককে নিজের শ্রেষ্ঠ সহ-অভিনেতা বলে স্বীকার করলেও অভিষেক বচ্চনকে বিয়ে করার সময় হৃতিককে নিমন্ত্রণ জানাননি ঐশ্বরিয়া।

বলিউডে কান পাতলেই এখন চাপা গুঞ্জন। বিচ্ছেদ হতে চলেছে বচ্চন পরিবারে। আলাদা হতে চলেছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই। বিভিন্ন সময়ে তাদের সামাজিক মাধ্যমের পোস্ট, আলাদা গাড়িতে যাতায়াত সেই সব জল্পনার আগুনে আরও ঘি ঢেলেছে।

আরও পড়ুনঃ   দর্শকের ভালোবাসায় সিক্ত মন্দিরা চক্রবর্তী

২০০৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিষেক এবং ঐশ্বরিয়া। তখন ফেসবুক, ইনস্টাগ্রাম না থাকলেও অভিষেক এবং ঐশ্বরিয়ার বিয়ের খবর এবং ছবিতে সংবাদমাধ্যমের পাতা ভরে গিয়েছিল। সে বছরের অন্যতম চর্চিত বিষয় ছিল তাদের বিয়ে।

ঐশ্বরিয়াকে নিয়ে বর্তমানে জল্পনা তো রয়েছেই, তবে অতীতেও তাকে নিয়ে জল্পনার সুর এবং বিতর্ক কম ওঠেনি। অভিষেকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরেও বিতর্কে জড়ান ঐশ্বরিয়া। বিতর্ক বাধে ‘ধুম-টু’ ছবির একটি দৃশ্য নিয়ে। ওই ছবিতে হৃতিক রোশান এবং ঐশ্বরিয়ার একটি চুম্বনের দৃশ্য ছিল। শোনা যায়, সেই দৃশ্য ভালোভাবে নেয়নি বচ্চন পরিবার। কারণ অভিষেক এবং ঐশ্বরিয়ার বিয়ের প্রস্তুতি তখন তুঙ্গে। বিষয়টি নিয়ে ছোটবেলার বন্ধু হৃতিকের ওপর মনোমালিন্য হয়েছিল অনেক অভিষেকের।

আরও পড়ুনঃ   কেমন ছিল নেহার অতীত জীবন

এই দৃশ্যের জন্য আইনি নোটিশও পান ঐশ্বরিয়া। অতীতে হৃতিকের সঙ্গে ফারহান আখতারের এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ’জোধা আকবর ছবিতে আপনাদের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই ছবিতে কাজ করার পরই ঐশ্বরিয়া সিদ্ধান্ত নেন আপনাকে বিয়েতে নিমন্ত্রণ করবেন না!’ যদিও ওই ভিডিওতে হৃতিকের পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST