৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

`বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প কার্যকর ভূমিকা পালন করবেন’

অনলাইন ডেস্ক : আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (৭ নভেম্বর) আমেরিকার জনগণ ও নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে বলেন, গত ৫ নভেম্বর আমেরিকার জনগণ ডোনাল্ড জে ট্রাম্পকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় আমি দেশটির জনগণ ও তাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি তিনি আমেরিকার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়। আমি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

আরও পড়ুনঃ   ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় বাগমারা বিজয়ী হওয়ায় উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন

বুধবার (৬ নভেম্বর-বাংলাদেশ সময়) শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি সাধারণ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে বিএনপি নেতারা

এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST