১০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় বাগমারা বিজয়ী হওয়ায় উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন

হেলাল উদ্দীন, বাগমারা : ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর প্রথম খেলায় বাগমারা উপজেলা টিম বিজয়ী হওয়ায় উপজেলা টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
বুধবার, ৯ই জুলাই বিকেল ৪ ঘটিকায় মোহনপুর সরকার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় শক্তিশালী পবা উপজেলা দলকে ০৫-০৪ গোলের ব্যবধানে পরাজিত করে দলের শুভ সূচনা করে বাগমারা উপজেলা টিম। নির্ধারিত সময়ের খেলায় দু’দলের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করে। এ সময় উভয় দলই ভালো খেলে নির্ধারিত সময়ে কোনো গোল না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

এরপর টাইব্রেকারেও চরম উত্তেজনাকর পরিস্থিতিতে ০৫-০৪ গোলের ব্যবধানে শক্তিশালী পবা উপজেলা দলকে পরাজিত করে বাগমারা দল। চলতি টুর্নামেন্টের প্রথম খেলায়‌ বাগমারার এই ঐতিহাসিক জয়ে বাগমারা উপজেলা প্রশাসন উচ্ছ্বসিত ও অভিভূত। সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিম বাগমারাকে অভিনন্দন জানিয়েছেন বাগমারার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খেলা উপভোগ করার ছবি পোস্ট করে ইংরেজিতে ক্যাপশন লিখেন, যার অর্থ দাঁড়ায় –

“ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫, প্রথম ম্যাচের ফলাফল–বাগমারা-০৫, পবা-০৪

অভিনন্দন _টিম বাগমারা।
বাসায় ফিরে একটু বিশ্রাম নাও এবং পরের ম্যাচে ঝড় তোলার জন্য প্রস্তুত হয়ে যাও।

এমন পোষ্টে বাগমারাবাসীও উৎফুল্ল এবং উজ্জীবিত হয়েছেন। ক্রীড়া প্রেমীরা ইউএনও মহোদয়ের প্রশংসাও করছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাগমারার প্রথম জয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এ খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ ও সহযোগীসহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আরও পড়ুনঃ   সাকিবের খেলতে না পারা দেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা : সুজন

“এই জয় শুধু একটি খেলার সাফল্য নয়, বরং বাগমারার ভবিষ্যত সম্ভাবনাও উন্মোচিত হয়েছে”।
আমি আশা করি “এই বিজয় আগামী দিনে বাগমারার যুব সমাজসহ অন্যান্য অংশীজনদেরও অনুপ্রাণিত করবে এবং বাগমারাকে ক্রীড়াঙ্গনে দেশের এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে”।

উল্লেখ্য যে, রাজশাহীর ১০ উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন হয় গত ৮ জুলাই, মঙ্গলবার। রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST