৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে বনসাই প্রদর্শনীর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে রাজশাহী নগর ভবনস্থ গ্রীন প্লাজায় ০৩ (তিন) দিনব্যাপী অনুষ্ঠিতব্য ২২তম বনসাই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথি বলেন, যেকোনো মেলা বা প্রদর্শনীর মূল কাজটা হলো ব্র্যান্ডিং। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা বিভিন্ন ধরণের ও বয়সের বনসাই এখানে দেখতে পারবেন। বনসাই গাছের আর্থিক মূল্য কিন্তু অনেক বেশি। বাণিজ্যিক ভিত্তিতে বনসাই প্রস্তুত করে বিদেশে রপ্তানি করে আমরা লাভবান হতে পারি। নগরসভ্যতা যতদিন বেঁচে থাকবে প্রকৃতির সান্নিধ্য হিসেবে জীবন্ত ভাস্কর্যরুপে বনসাই এর চাহিদা ততদিন থাকবে।

আরও পড়ুনঃ   মাঠে ফেরা হচ্ছে না বাটলারের, ইংলিশ ক্রিকেটে নতুন অধিনায়ক

তিনি আরো বলেন, রাজশাহী বনসাই সোসাইটি ১৯৯৯ সাল থেকে কাজ করছে। প্রতি বছরই তারা এ বনসাই প্রদর্শনী করে। নগর সভ্যতার উৎপত্তির পর থেকে শহরে উন্মুক্ত স্থান ক্রমেই কমে যাচ্ছে। আগে যে বৃহৎ বাড়ি থাকতো তার পরিবর্তে এখন মানুষ ফ্ল্যাটে থাকছে। নানাবিধ কারণে প্রকৃতির সাথে মানুষের মিথস্ক্রিয়া কমে যাচ্ছে। নান্দনিক বনসাই গাছ অল্প জায়গাতেই স্থাপন ও পরিচর্যা করা যায় ফলে মানুষ বনসাইয়ে আগ্রহ দেখিয়ে আসছে।

বনসাই এর উৎপত্তির ইতিহাস তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, প্রায় ২ হাজার বছর পূর্বে চীনে এর প্রচলন শুরু হয়। পরবর্তীতে চীন থেকে জাপান, কোরিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে এর চর্চা ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও এখন উন্নতমানের বনসাই উৎপাদিত হচ্ছে।

আরও পড়ুনঃ   শেষের পাতা

রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ টুটু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী বনসাই সোসাইটির সহ-সভাপতি রেহানা চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ এবং এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, উল্লেখ্য, বনসাই প্রদর্শনীটি চলবে আগামী শনিবার (০৯ নভেম্বর) পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST