৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

কখোনোই সন্তানের মা হতে চাইনি : রাধিকা

অনলাইন ডেস্ক : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন এই যুগল।

গত অক্টোবরে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। সেখানে তার বেবি বাম্প নজরে আসতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

পরে উৎসবে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন রাধিকা। পরিচালক করণ কান্ধারি পরিচালিত ‘সিস্টার মিডনাইট’ ছবিটির প্রিমিয়ার উপলক্ষ্যে ওই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি; এমনকি খবর জানাজানি হওয়ার পরেও।

আরও পড়ুনঃ   ‘জাতি হারিয়েছে একজন অভিভাবক, তার অবদান চিরস্মরণীয়’-হানিফ সংকেত

তবে এবার নিজের অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন রাধিকা। তবে বললেন একটু ভিন্ন ছন্দে। অন্য তারকাদের তুলনায় একটু আলাদাই এই অভিনেত্রী। । তাই জীবনের নতুন সুখবরটির প্রসঙ্গে বলতে গিয়ে সোজা বলে ফেললেন, ‘কোনোদিনই সন্তানের মা হতে চাইনি।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিক মজার সুরেই রাধিকা জানান, তিনি এবং তার স্বামী কোনোদিনই সন্তান চাননি তাদের জীবনে। অভিনেত্রীর কথায়, ‘বাচ্চাদের পোশাক কীভাবে পরাতে হয়, পরিবর্তন করতে হয় সেটুকু পর্যন্ত জানি না আমরা।’ আরও জানান, লন্ডনের ওই চলচ্চিত্র উৎসবে হাজির না হলে তার মা হতে চলার খবর হয়ত জানাজানি হতো না। কারণ তা নিয়ে জানাজানি হোক, এমন কোনও ইচ্ছে রাধিকার ছিল না।

আরও পড়ুনঃ   ঈদে রূপালি পর্দায় আসছেন যারা

অভিনেত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘প্রথম যেদিন জানতে পারলাম পেটে সন্তান, বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। মানতেই চাইছিলাম না। ভাবছিলাম, কীভাবে হল। যাই হোক, সন্তান নেওয়াটা কোনোদিনই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। আরও বলি, মা হওয়ার যে এই পথ চলাটা তা কিন্তু মোটেই দারুণ আনন্দদায়ক নয়, অন্তত আমার কাছে। যথেষ্ট কঠিন ও কষ্টের।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST