৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘জাতি হারিয়েছে একজন অভিভাবক, তার অবদান চিরস্মরণীয়’-হানিফ সংকেত

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে শোকবার্তা জানান; সমবেদনা জানানোর পাশাপাশি নেত্রীর অবদান তুলে ধরেন।

খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, ‘সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

আপসহীন নেত্রী খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, ‘তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

আরও পড়ুনঃ   ‘কোমরের বিছা’-তে নজরকাড়া লুকে রুনা খান

শোক ও সমবেদনা প্রকাশ করে এই উপস্থাপক আরও লেখেন, ‘তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকাবহ পরিবারের সকল সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোরে তার প্রয়াণ ঘটে। খালেদা জিয়ার বিদায়ে সারাদেশে যেমন শোকের ছায়া নেমে এসেছে, তেমনি ঢাকার সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরাও সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে নেত্রীকে স্মরণ করছেন।

আরও পড়ুনঃ   ‘লজ্জা করে না আপনার’, শ্রাবন্তীর ঢাক বাজানো দেখে ছিঃ ছিঃ কাণ্ড

১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ নির্বাচনের ভোট গণনায় একটু বেশি সময় লাগবে : ইসি সচিব

বিপিএলের ফাইনালে ট্রফি উন্মোচন নিয়ে থাকছে চমক

রাজশাহীর সীমান্তে অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

বাগমারায় জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

তানোরে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ

মান্দায় নির্বাচনী আচরণবিধি মানতে প্রশাসনের টহল

মান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপু ৩১ দফা বাস্তবায়নে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে

ভোটারদের দুয়ারে জামায়াত প্রার্থী নাজমুল হক, প্রতীক পাওয়ার পরই শুরু মাঠপর্যায়ের প্রচারণা

১০

প্রতীক বরাদ্দে শুরু প্রচার-প্রচারণা, যশোরের ৬টি আসনে লড়াইয়ে ৩৫ প্রার্থী

১১

যশোর ইতিহাসে প্রথমবার বন্দিদের ভোটাধিকারের সুযোগ, ভোট দিতে ১২৯ বন্দির আবেদন

১২

পবা মোহনপুরের সার্বিক উন্নয়নে কাজ করা হবে : মিলন 

১৩

নির্বাচনী প্রচারের প্রথম দিনে দাড়িপাল্লা মার্কার প্রচার মিছিল ও গণসংযোগে উৎসবের আমেজ

১৪

কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ১০ সৈন্য নিহত

১৫

ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিতে চায় ৭ মুসলিম রাষ্ট্র

১৬

পাকিস্তানে শপিং সেন্টারে আগুনে নিহত বেড়ে ৬০

১৭

রমজান মাসে নামাজে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো সৌদি

১৮

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১৯

পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার

২০

Design & Developed by: BD IT HOST