৪ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাড়িতেও বিশেষ বার্তা দিলেন ঊষসী!

অনলাইন ডেস্ক : ভাইফোঁটার দিনে এক অনন্য সাজে সেজেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। এদিন পরনে সাদা শাড়ি ও সাদা ব্লাউজ। উৎসবটির উপলক্ষ্যেই এমন সাজ বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে এই শাড়ির মাধ্যমেই মনে করিয়ে দিলেন, বিচার এখনও শেষ হয়নি!

কিন্তু কিসের বিচার নিয়ে কথা বলতে চাইছেন উষসী? ওপার বাংলায় আরজি কর কাণ্ডের কথা অনেকেরই হয়তো জানা। যা নিয়ে টানা কয়েকমাস পশ্চিমবঙ্গজুড়ে চলেছে প্রতিবাদ, আন্দোলন। এর রেশ না কাটতেই চলে আসল উৎসব! দুর্গাপূজা, এরপর কালিপূজা-দীপাবলিতে মেতে উঠল সবাই। আর এর সঙ্গে ঝাঁঝ কমতে থাকে আরজি কর-কাণ্ডের প্রতিবাদের। এমন সময়ে অভিনেত্রী উষসী মনে করিয়ে দিলেন, বিচারের দাবি এখনও জারি রয়েছে।

আরও পড়ুনঃ   ১৬ বছর পর মায়ের পোশাকে রুনার ১৪ বছরের মেয়ে

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন ঊষসী। সেখানে নজর কেড়েছেন শাড়িতে। এরইমধ্যে ব্লাউজের পিঠ বরাবর লেখা ‘বিচার চাই’। শুধু তাই নয়, আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে বার বার উঠে এসেছে শিরদাঁড়ার প্রসঙ্গ। সেই কথাই ফের মনে করিয়ে দিল অভিনেত্রীর পরনে শাড়ির আঁচল। সেখানে লেখা ‘শিরদাঁড়া বিক্রি নেই’।

কেন ভাইফোঁটার দিন এই শাড়ি বেছে নিলেন ঊষসী? অভিনেত্রীর কথায়, ‘আন্দোলনের সময় এই শাড়িটি উপহার পেয়েছিলাম। সন্দীপা নামে এক আন্দোলনকারী পোশাকশিল্পী আমাদের কয়েকজনকে শাড়িটি বানিয়ে দেন। তিথি মেনে না হলেও, প্রতিবারই ভাইফোঁটা দিই। ভাইফোঁটা পালনের সঙ্গে সঙ্গে বোনের বিচারের দাবিও মনে রাখতে হবে। পূজা বা উৎসব যেমন রয়েছে, বিচারের কথাও ভুলে গেলে তো হবে না।’

আরও পড়ুনঃ   নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া

নেটিজেনরা ঊষসীর এই ছবি দেখে নানা রকমের প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই এই শাড়ি দেখে মুগ্ধ হয়েছেন। কেউ কেউ আবার খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, ‘প্রচারে থাকার জন্যই এমন পোশাক?’ অবশ্য এমন মন্তব্যে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST