১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বড় পর্দায় দেখা যাবে দীঘির বিয়ে

অনলাইন ডেস্ক : কয়েক মাস আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির হাতে বিয়ের কার্ড দেখে রীতিমতো তোলপাড় হয়ে ওঠে সামাজিক মাধ্যম। জল্পনা ওঠে, বিয়ে করছেন দীঘি! পরে জানা যায়, আদতে সেই বিয়ের কার্ডটি ছিল ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ ওয়েবফিল্মের প্রচারণা। এবার নতুন খবর, রেজাউর রহমান পরিচালিত সেই ওয়েবফিল্মটি এবার আসছে বড় পর্দায়; সেখানে দেখা যাবে দীঘির বিয়ে।

জানা গেছে, ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে। সেখানে লাল শাড়িতে, ব্রাইডাল লুকে, বউ হয়ে ধরা দেবেন দীঘি।

আরও পড়ুনঃ   বয়কটের প্রভাব পড়ছে, মানুষ আমাকে ভুল বুঝছে : অমি

সম্প্রতি চরকির ফেসবুক পেজে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’র একটি পোস্টার শেয়ার করে ওটিটি প্লাটফর্মটি। সেখানে এক বিয়ের অনুষ্ঠানের আবহে দেখা যায় প্রার্থনা ফারদিন দীঘি, সৈয়দ জামান শাওন ও কারিনা কায়সারকে। পোস্টারে লেখা, ‘শীঘ্রই আসছে প্রেক্ষাগৃহে’।

পোস্টারে দীঘিকে লাল শাড়িতে দেখে ও শাওনকে শেরওয়ানিতে বরের বেশে দেখে বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। এখন শুধু দর্শকেরা ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন- তা বলা বাহুল্য।

আরও পড়ুনঃ   খারাপ কথা মনে রাখি না : ববি হক

এদিকে গত ১৮ জুলাই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছবিটি জমা পড়েছে বলেও খবর।

‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST