১০ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

অবশেষে প্রেমিককে বিয়ে করছেন শিরিন শিলা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলা। চলতি বছরের একেবারেই শুরুতে জানিয়েছিলেন, ২০২৪ সালেই বিয়ে করবেন তিনি। কথামতো তাই করতে যাচ্ছেন নায়িকা। জানালেন, বৃহস্পতিবার রাতেই বিয়ের পিড়িতে বসছেন তিনি।

সম্প্রতি একটি গণমাধ্যমে শিরিন শিলা জানালেন, পরিবারের সম্মতিতেই প্রেমিককে বিয়ে করছেন নায়িকা। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিষয়টি আরও পরে জানাতে চেয়েছিলেন তিনি।

শিরিন শিলা বলেন, ‘ভেবেছিলাম কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের। দুই পরিবারের আয়োজনেই বিয়ে হচ্ছে।’

আরও পড়ুনঃ   যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা

নায়িকা আরও জানান, আপাতত স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। পরে ধুমধাম করে আয়োজন করা হবে বলে জানান। শিরিনের কথায়, ‘আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করছি। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে।’

২০১৮ সালের অক্টোবরের ১০ তারিখে প্রেমিকের সঙ্গে শুভদৃষ্টি হয় নায়িকা শিরিন শিলার। প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় ফার্মাসিস্ট। সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

আরও পড়ুনঃ   কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

নায়িকা শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি তিনি। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১২

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১৩

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৪

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৫

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৮

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৯

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST