৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দেবশ্রীর মেকআপ রুমে তাপস পালকে দেখলে রেগে যেতেন সোহম

অনলাইন ডেস্ক : এবারের পুজায় মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’। এই সিনেমার সুবাদে বহুদিন পর বড় পর্দায় দেখা যাবে অভিনেত্রী দেবশ্রী রায়কে। সঙ্গে থাকছেন অভিনেতা সোহম ও মিঠুন চক্রবর্তী।

তবে জানেন কি, দেবশ্রীকে নিয়ে এক সময় দারুণ ‘পজেসিভ’ ছিলেন সোহম চক্রবর্তী! প্রথমবারের মতো কোনো সাক্ষাৎকারে এই কথা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।

‘শাস্ত্রী’ ছবিতে মিঠুন-দেবশ্রীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। রাজনীতি থেকে বড় পর্দা- দুই জায়গাতেই বহুদিন ধরে দূরে থাকলেও এই ছবির চিত্রনাট্য শুনে নাকি রাজি হয়ে যান দেবশ্রী। যেখানে সহ-অভিনেতা হিসেবে মিঠুন ও সোহমকে পেয়েছেন তিনি ।

আরও পড়ুনঃ   সালমানের বাড়িতে হামলার ছক হয় যুক্তরাষ্ট্রে

দেবশ্রী এবং সোহমের সম্পর্ক আজকের নয়। বহু বছরের পুরোনো। অভিনেত্রীকে ‘চুমকি আন্টি’ ডাকেন সোহম। অন্যদিকে অভিনেতাকে ‘বিট্টু’ বলে ডাকেন দেবশ্রী।

তাদের এই সম্পর্কের কথা বলতে গিয়েই দেবশ্রী জানালেন, সোহম যখন ছোট ছিলেন এবং টলিপাড়ায় অভিনয় শুরু করেছেন তখন মায়ের সঙ্গে দেবশ্রীর মেকআপ রুমে এসে বসে থাকতেন। শুটিংয়ের ফাঁকে সেই সময় যদি তাপস পাল দেবশ্রীর সাজঘরে ঢুকতেন, তাহলে খানিকটা রেগেই যেতেন ছোট্ট সোহম! এতটাই বিরক্ত হতেন যে দেবশ্রী রায়কে জিজ্ঞেসও করতেন, ‘কখন তাপস পাল সাজঘর থেকে চলে যাবেন?’

কেন তাপস পালকে দেখামাত্রই চটে যেতেন সোহম? এর জবাব দিলেন অভিনেত্রী নিজেই। দেবশ্রী রায়ের কথা থেকেই জানা গেল, শুধু তাপস পাল নয়, অন্য কোনও ছবির নায়কের সঙ্গে দেখতেও পছন্দ করতেন না সোহম চক্রবর্তী! তার ‘চুমকি আন্টি’কে নিয়ে এতটাই ‘পজেসিভ’ ছিলেন তিনি।

আরও পড়ুনঃ   লন্ডনের ব্যবসায়ীর সঙ্গে প্রেম কৃতি স্যাননের, অন্তরঙ্গ ছবি ফাঁস!

সোহমকে ছোট থেকে বড় হতে দেখেছেন দেবশ্রী রায়। এমনকি সোহমের ছোটবেলাও অনেকটাই কেটেছে স্টুডিও পাড়ায়। সেখানে বড়দের আদরে মানুষ হয়েছেন এই নায়ক।

তবে এরপর জল গড়িয়েছে অনেকটাই। সেই সময়ের তুলনায় স্টুডিওপাড়ায় আজ অনেক কিছু বদলে গেছে। এখন টলিপাড়ার অন্দরে সেই আত্মীয়তা নেই। নেই একে অপরের প্রতি ভালোবাসাও, দেবশ্রী রায় নিজেই জানিয়েছেন সেই কথা।

তবে কিছু সম্পর্ক আজও বদলায়নি, যেমন মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক অথবা সোহম চক্রবর্তী সঙ্গে তার পারিবারিক সম্পর্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST