৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জিআইএস বেইজড ম্যাপিং এন্ড ইপিআই ম্যাইক্রোপ্ল্যানিং শীর্ষক কর্মশালার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদারকরণে ইম্যুনাইজেশন পরিসেবা উন্নতিকল্পে রাজশাহীতে দুই দিনব্যাপী জিআইএস বেইজড ম্যাপিং এন্ড ইপিআই ম্যাইক্রোপ্ল্যানিং শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে নগরীর শাহডাইন কনভেনশন হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশনের রয়েছে নানাক্ষেত্রে সাফল্য। জাতীয় পর্যায়ে ইপিআই কার্যক্রমে ধারাবাহিক সাফল্য রয়েছে। ইলেকট্রনিক ইমুনাইজেশন পারফরমেন্স এ্যাওয়ার্ড অর্জন, জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরার স্বীকৃতি। রাসিকের স্বাস্থ্য বিভাগের সকলের আন্তরিকতায় এই অর্জন সম্ভব হয়েছে। স্বাস্থ্যসেবায় রাসিকের সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। আগামী প্রজন্ম সুস্থ ও সবল জাতি হিসেবে গড়ে তুলতে পারি সেলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুনঃ   প্রথম পাতা

তিনি বলেন, স্বাস্থ্য সেবায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতার পাশাপাশি রাসিককে আগামীতে নিজস্ব অর্থায়ণে পরিচালিত হবার সক্ষমতা অর্জন করতে হবে। নিজেদের আরও দক্ষ ও প্রযুক্তি নির্ভর জ্ঞানসম্পন্ন হতে হবে। যা নগরবাসীর স্বাস্থ্য সেবায় আরও নতুন মাত্রা যোগ করবে। রাসিকের স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে সম্প্রসারিত করণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আনোয়ারুল কবীর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ কামরুজ্জামান, ন্যাশনাল জিআইএস কনসালটেন্ট হামিদুর রশিদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ ফারহানা, আইটি স্পেশালিস্ট আবু মোঃ ইসতিয়াক আলী।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছেন রোহিত শর্মা!

সভায় জানানো হয়, জিআইএস মাইক্রোপ্ল্যানিং এর মাধমে ওয়ার্ড এবং ব্লকের ডিজিটাল ম্যাপ, ওয়ার্ড এবং ব্লক ভিত্তিক টিকার কভারেজ এবং বাদ পড়া শিশুর তথ্য পাওয়া যাবে, টিকা কেন্দ্র চিহ্নিত করা হবে। কোন এলাকা বাদ পড়েছে কি না তা জানা যাবে। ইপিআই স্টোর থেকে টিকা কেন্দ্রের দুরত্ব নির্ধারণ, অনলাইনের মাধ্যমে যে কোন স্থঅন থেকে টিকা কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। স্বাস্থ্যকর্মী, সুপারভাইজারদের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাবে।

রাসিকের ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হকের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। কর্মশালায় রাসিকের স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, টীম লিডার ও সুপারভাইজরগণ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST