৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় পদ্মার চরের মানুষের একমাত্র ভরসা ডুঙ্গা

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পদ্মার চরে মানুষের একমাত্র ভরসা ডুঙ্গা। টিনের তৈরি এই ডুঙ্গা দিয়ে বর্ষা মৌসুমে যাবতীয় কাজ করেন। জীবনের ঝুকি নিয়ে তারা ডুঙ্গায় এক চর থেকে আরেক চরে যান।

পদ্মার মধ্যে উপজেলার চকরাজাপুর ইউনিয়নে ১১টি চর রয়েছে। এই চরে প্রায় সাড়ে তিন হাজার পরিবার রয়েছে। নিচু এলাকায় বসবাসকারী প্রায় শতাধিক পরিবার বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

পদ্মার চরের মানুষের আয়ের প্রধান উৎস কৃষিকাজ। কয়েক দিনে পদ্মায় পানি বৃদ্ধির কারণে নিচু এলাকায় পানি উঠে ফসলি জমি ও বাড়িঘর ডুবে গেছে। এরমধ্যেই অনেকেই ডুঙ্গা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কাজ করছেন।

নিচ পলাশিফতেপুর চরের লিটন ছাগল নিয়ে ডুঙ্গায় এক থেকে আরেক চরে যেতে দেখা যায়। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি বলেন, আমার ছাগল অসুস্থ হলে পলাশফতেতপুর বাজারে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে ডুঙ্গায় এসে ডুঙ্গায় বাড়ি ফিরে যাচ্ছি। বর্ষা মৌসুমে ডুঙ্গা যাতাযাতের প্রধান বাহন।

আরও পড়ুনঃ   রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আবদুর রহমান বলেন, আমার ওয়ার্ডের এক সপ্তাহের ব্যবধানে আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের কারনে অন্যস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রায় শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।

চৌমাদিয়া চরের ৫০ বছর বয়সের সলেমান হোসেন বলেন, পদ্মার চরের অধিকাংশ মানুষ দরিদ্র। বন্যাকে মোকাবেলা করে জীবন যাবন করতে হয়। টিনের তৈরী ডুঙ্গা নিয়ে পারিবারিকভাবে সব কাজ করি। বাড়িতে দুটি গরু আছে। গরুর খাদ্য সংগ্রহ করে ডুঙ্গায় নিয়ে যায়। বাড়ির মধ্যে পানি জমে আছে। কাজকর্ম নেই।

আরও পড়ুনঃ   রাবি ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ শিক্ষার্থী আটক

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, পদ্মার পানি বৃদ্ধির কারণে চরের মানুষের নিচু জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। এদিকে ভাঙনে চরের শতাধিক পরিবার গৃহহারা হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

তবে তারা গরু-ছাগল নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চরের মানুষের একমাত্র ভরসা টিনের তৈরি ডুঙ্গা। চরের মানুষের কোন প্রয়োজন হলে এক স্থান থেকে অন্য স্থানে ডুঙ্গায় যাতাযাত করে।

রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, পদ্মার চরে ইতোমধ্যেই ত্রাণ সহাযোগিতা দেওয়া হয়েছে। আরও সহায়তা আসলে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST