৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১১টায় নগর ভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর মাসব্যাপী অনুষ্ঠিতব্য ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকান্ড অব্যাহত রাখে এজন্য তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। রাজশাহীর ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

নারী উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টিতে বাণিজ্য মেলা বিশেষ ভূমিকা রাখে উল্লেখ করে রাসিক প্রশাসক বলেন, মেলায় নারী উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃত করার সুযোগ পান। কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে বিভাগীয় কমিশনার মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   সৌদিতে শুধুমাত্র নারীদের খেলা দেখানোর টিভি চ্যানেল চালু

বাণিজ্য মেলায় ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাত বস্ত্র, গার্মেন্টস, গিফট কর্নার, খেলনা সামগ্রী ছাড়াও ছোট্ট সোনা-মনিদের বিনোদনে নাগরদোলাসহ ৩টি রাইড রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মোবারক হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, মেলার আয়োজক সুচনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী, বিভিন্ন স্টলের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST