২৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদক, নির্বিঘ্নে চলছে কেনা-বেচা

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে অভিনব কায়দায় মাদকের রমরমা বাণিজ্য চলছে। সীমান্তবর্তী উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার ডিঙ্গি নৌকা দিয়ে সহজে মাদক ঢুকছে এ উপজেলায়। যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়া হচ্ছে। গত কয়েক মাসে সীমান্তবর্তী উপজেলা চারঘাটে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে মাদকের চোরাচালান।

জানা যায়, এই উপজেলার নদী তীরবর্তী এলকাগুলোর পাড়ায় পাড়ায় নির্বিঘ্নে বিক্রি হচ্ছে ফেনসিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক।

একাধিক সূত্রে জানা যায়, উপজেলার ইউসুফপুর ইউনিয়ন, চারঘাট পৌরসভা ও চারঘাট ইউনিয়নের প্রায় ১৮ কিমি এলাকা জুড়ে নদী ভিত্তিক ভারত সীমানা। প্রায় প্রতিদিন এই উন্মুক্ত সীমানার বিভিন্ন পয়েন্ট দিয়ে এসকল মাদক দেশের অভ্যন্তরে ঢুকছে। ভারত থেকে এসকল মাদকদ্রব্য নিয়ে এসে উপজেলার বিভিন্ন গ্রামে জড়ো করা হয়। পরে এসব মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছে দরিদ্র নারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের। স্থানীয়রা বলছে, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও একশ্রেণির দালালরা গোপনে মাদক বিক্রি করছে।

আরও পড়ুনঃ   কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীরা অর্থের বিনিময়ে ডিঙ্গি নৌকা ব্যবহারকারী জেলেদের ব্যবহার করে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক নিয়ে আসে। এসকল মাদক ব্যবসায়ীরা খুচরা ব্যবসার জন্য গ্রামের ছোট ছোট টং দোকান ব্যবহার করে। এছাড়া এক স্থান থেকে অন্য স্থানে মাদক সরবরাহে একশ্রেণির ছদ্মবেশি ছাত্রদের ব্যবহার করে অভিনব কায়দায় ব্যাগের মাধ্যমে মাদক বহন করছেন মাদক ব্যবসায়ীরা। ফলে মাদক সহজলভ্য হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নেশাগ্রস্ত হয়ে পড়ছে।

সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাওথা, পিরোজপুর ডালিপাড়া, গোপালপুর, মোক্তারপুর, গৌরশহড়পুর, ইউসুফপুর, টাঙ্গন, শলুয়ার হলিাদাগাছী স্টেশন, নন্দনগাছী স্টেশন, পুঠিমারী এলাকা মাদক স্পট হিসেবে পরিচিত। আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগে এক শ্রেণির মাদক ব্যবসায়ী গডফাদারররা হয়ে উঠছেন।

চারঘাট নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি, মডেল থানা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন বোর্ড ও নৌ-পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। নদীপথে টহল জোড়দার করে মাদক চোরাচালান রোধ করার চেষ্টা করছেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ   ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

এবিষয়ে চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক বলেন, ৫ আগস্ট এরপর পুলিশ বাহিনীতে একটু ছন্দপতন হয়েছিল কথাটি সঠিক। আর এই সুযোগে কিছু মাদক ব্যবসায়ী সুযোগ নিয়ে অপকর্মে জড়িয়ে পড়ছে। তবে পুলিশ এখন আগের চেয়ে অনেক সক্রিয়। যার প্রমাণ কয়েক মাসে বিপুল পরিমাণের ফেন্সিডিল ও গাজা আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদকের সঙ্গে কোন আপোষ নেই।

মাদকের বিরুদ্ধে পুলিশের জিরোটলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, গডফাদার সিন্ডিকেট হোক আর যেই হোক মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST