২৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক : স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার জন্য দেশের সহকারী কমিশনার (এসিল্যান্ড)-দের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার ৩৯ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণার্থীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, দেশের সহকারী কমিশনার (ভূমি) তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমে সমাজের ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন ঘটাতে সক্ষম। বিদ্যমান ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সহকারী কমিশনারদের স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুনঃ   আইপিএলে নতুন যত নিয়ম থাকছে

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সহকারী কমিশনারদের কর্ম এলাকায় জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে। এতে করে ভূমি বিরোধ মামলা কমার পাশাপাশি মামলার সব পক্ষের অর্থশ্রম ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে।

এদিকে, দুপুরে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অধীন লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার সৃজনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আরও পড়ুনঃ   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার

এতে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সিনথেটিক সল্যুশন, মাইসফট হ্যাভেন ও শুটিং স্টার লিমিটেড যৌথভাবে সফটওয়্যার ডেভেলপের কাজ করছে। এ সফটওয়্যার সৃজনের মাধ্যমে দেশের হাট-বাজার,জলমহাল ঘোষণা ও অবলুপ্ত, তালিকা হালনাগাদ, ইজারা, বালুমহাল, খাস জমি বন্দোবস্ত, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি, লবণমহাল ও ঘাসমহাল ব্যবস্থাপনা কার্যক্রম স্বচ্ছ, আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST