২১ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‘শরতের জবা’ নিয়ে আত্মপ্রকাশ পরিচালক কুসুম সিকদারের

অনলাইন ডেস্ক : ছোটপর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদার। অভিনয় করেছিলেন চলচ্চিত্রেও। হঠাৎ করেই পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। ছয় বছর বিরতি কাটিয়ে ‘শরতের জবা’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী কুসুম সিকদার। শুধু অভিনেত্রী হিসেবে নয়, ফিরছেন পরিচালক হিসেবেও। এ সিনেমা দিয়েই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে কুসুমের।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিনেমার টিজার প্রকাশের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন কুসুম। আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‌‘শরতের জবা’।

দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে নিজের প্রথম পরিচালিত সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল কুসুম সিকদারের। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কুসুম সিকদার বলেন, ‘কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা করেছিলাম। সে হিসেবে ঠিক করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। ইচ্ছা আছে নভেম্বরে মুক্তি দেওয়ার। তবে সবকিছু নির্ভর করছে দেশের স্থিতিশীলতার ওপর। আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

আরও পড়ুনঃ   পোশাক নিয়ে সমালোচনার মুখে শেহনাজ গিল

সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন কুসুম। আর বড় পর্দায় তাকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়। বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরা প্রসঙ্গে কুসুম বলেন, ‘অনেক দিন পর পর্দায় আমাকে দেখবেন দর্শক। শেষবার অভিনয় করেছিলাম ২০১৮ সালে। আর সিনেমার হিসাব করলে বিরতিটা আরও লম্বা। দীর্ঘদিন পর অভিনয় করায় উদ্দীপনার পাশাপাশি কিছুটা নার্ভাসও লাগছে। আশা করছি ভালো কিছু হবে।’

আরও পড়ুনঃ   ‘লিভ-ইন সম্পর্ক বিবাহবিচ্ছেদের হার কমাতে সাহায্য করে’

শরতের জবা সিনেমার গল্প, চিত্রনাট্য এবং প্রযোজনাও করেছেন কুসুম সিকদার। তিনি বলেন, ‘শরতের জবার পুরো জার্নিটা ছিল অনেক পরিশ্রমের এবং শিক্ষণীয়। প্রথমবারের মতো সিনেমা পরিচালনা, প্রযোজনা, চিত্রনাট্য রচনা করেছি। এখন সিনেমার প্রমোশন করছি, এটাও প্রথম। এই সিনেমা আমাকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে।’

শরতের জবা সিনেমায় আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। কুসুম সিকদারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১০

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১১

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১২

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৩

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৪

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৫

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৬

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৭

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৮

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৯

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

২০

Design & Developed by: BD IT HOST