১৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমরা যেন নবীর আদর্শ থেকে বিচ্যুত না হই: সহিদ উদ্দিন মাইজভান্ডারী

অনলাইন ডেস্ক : বিভিন্ন মাজারে হামলা চালিয়ে একশ্রেণীর মানুষ দেশে এবং দেশের বাইরে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে উল্লেখ করে “আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া” এর প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, জঙ্গিবাদ দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভ্রাতৃত্ববন্ধনের মাধ্যমে। এটি নবীর আদর্শ, নবীর সাহাবাদের আদর্শ। আমরা যেন প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এবং তার সাহাবাদের আদর্শ থেকে বিচ্যুত না হই।

সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় মেয়র সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে “আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহীদিয়া মাইজভান্ডারীয়া” এর উদ্যোগে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী আরও বলেন, বিভিন্ন মাজারে যদিও অপ্রতিগ্রস্ত পাগল ফকির থাকে, সমাজের এই বঞ্চিত ও অবহেলিত মানুষদের চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনার, পরিশুদ্ধ করার ব্যবস্থা করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আর যারা মাজার ভাঙচুর করছে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন।
তিনি বলেন, একশ্রেণীর মানুষ মাজারে হামলা করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, বহির্বিশ্ব এবং দেশের মধ্যে তারা জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য উস্কানি দিচ্ছে। তাদেরকে বলব, আপনাদের যদি মাজারে আপত্তি থাকে মেহেরবানী করে আল্লাহর নবী যেভাবে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহর ওলীরা যেভাবে বিভিন্ন সম্প্রদায়ের কাছে হেদায়েতের বানী নিয়ে গিয়েছেন সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসার মাধ্যমে, সেভাবে আপনারা ধর্মের দাওয়াত নিয়ে তাদের কাছে যান, হেদায়েতের বার্তা নিয়ে যান, কিন্তু হিংসা হানাহানি নয়।

আরও পড়ুনঃ   বাঘায় পদ্মার চরের মানুষের একমাত্র ভরসা ডুঙ্গা

পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করে তিনি বলেন, হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর মিলাদের দাওয়াত স্বয়ং আল্লাহই দিয়েছেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, এমন একজন নবী আসবে তোমাদের নিকট, ওই নবীর ঊপর সকলকে ঈমান আনতে হবে এবং এই রসুল তোমাদের সকল নবী রাসূলদের সত্যায়নকারী হবেন। তার আগমনের এই দিনে আল্লাহর রহমতের গুজারি করতে বলেছেন। তাই আল্লাহর শুকুর গুজারির জন্য আমরা মিলাদুন্নবী কায়েম করেছি।
সেমিনার ও আলোচনার পর সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে জশনে জুলুশ (র‍্যালি) অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেয়া হবে: উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

এরপর জোহরের নামাজ আদায় শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় পবিত্র মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে দেশবরেন্য হাক্কানী ওলামায়ে কেরামগন, রাজনীতিবিদ, আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST