১১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেয়া হবে: উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গভর্নর নিয়োগে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গভর্নর নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবো। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,যদি কেউ অস্থিরতা তৈরি করে থাকে,তাহলে তাঁদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন,আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম। ধরপাকড় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরবো। এ ধরনের কর্মকান্ড কাউকে করতে দেওয়া হবে না।
এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা নেই বিষয়টি কিন্তু তা না। এটা করা হয়েছে বর্তমান সময়ের কারণে,কেউ কেউ টাকা নিয়ে চলে যাবে। এটা ঠেকানোর জন্য। এটিএম বুথে তো ঝামেলা নেই বলে তিনি উল্লেখ করেন।
কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সাথে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোন কিছু ফেলে রাখবেন না বাস্তবায়ন করবেন। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখতে হবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

১০

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১২

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১৫

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১৬

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৭

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৯

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST