৭ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনা, পাকিস্তানি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রুকলাইনে এক ইহুদি সেন্টারে ব্যাপক হামলা চালানোর পরিকল্পনার দায়ে কানাডায় একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এর এক বছর পূর্তিতে ওই পাকিস্তানি যুক্তরাষ্ট্রে ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করেছে বলে অভিযোগ। খবর টাইমস অব ইসরায়েল ও এপির।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, মুহাম্মদ শাহজেব খান কানাডা থেকে নিউ ইরর্ক সিটি যাওয়ার চেষ্টা করেছেন। তিনি জঙ্গি গোষ্ঠী আইএসের নামে যত বেশি সম্ভব ইহুদিদের হত্যার পরিকল্পনা করেন।

আরও পড়ুনঃ   হাসপাতালে মাহাথির মোহাম্মদ

২০ বছর বয়সী এই পাকিস্তানিকে গত ৪ সেপ্টেম্বর আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মদ শাহজেব সন্ত্রাসী গোষ্ঠীকে বস্তুগত সহায়তা ও রিসোর্সস সরবরাহ চেষ্টার অভিযোগে অভিযুক্ত।

গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, যেমনটি আমি গতকাল কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে বলেছিলাম, এই বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের জন্য আমরা কানাডিয়ান পার্টনার্দের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মুহাম্মদ শাহজেব খান গত বছরের নভেম্বর থেকে আইএসের প্রোপ্যাগান্ডামূলক ভিডিও ও তার সমর্থন বিভিন্নজনের সঙ্গে শেয়ার করা শুরু করে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা স্থবির অবস্থায় : মার্কিন অর্থমন্ত্রী

মুহাম্মদ দুইজন গুপ্তচর কর্মকর্তার সঙ্গে বার্তা আদান-প্রদানের সময় নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রে ইহুদি সেন্টারে তিনিসহ আইএসের সমর্থক হামলার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি প্রয়োজনীয় অস্ত্র খুঁজছেন।

কানাডায় বসবাসকারী এই পাকিস্তানি আরও জানান, কীভাবে তিনি কানাডার সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন এবং ৭ অক্টোবর বা ১১ অক্টোবর হামলা চালাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১০

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১১

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

১২

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১৪

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১৫

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১৬

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৭

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১৮

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১৯

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST