১৬ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

অনলাইন ডেস্ক : শ্বাসনালীর সংক্রমণে অসুস্থ হয়ে পড়া মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসনালীর সংক্রমণে ভুগছেন। স্থানীয় গণমাধ্যম বলেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে দায়ের করা মানহানির এক মামলার শুনানিতে অংশ নিতে পারেননি মাহাথির মোহাম্মদ।

৯৯ বছর বয়সী মাহাথির দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহাথির মোহাম্মদের হার্টের পুরোনো সমস্যা রয়েছে এবং তার বাইপাস সার্জারিও করা হয়েছে।

আরও পড়ুনঃ   ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আটকে দিলো আদালত

গত কয়েক বছর ধরে হার্ট-সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে আসা-যাওয়া করছেন। এর আগে, চলতি বছরের জুলাইয়ে সর্বশেষ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দেশটির সাব্কে এই প্রধানমন্ত্রী র্ব্তমান উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। বুধবার এই মামলার শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল মাহাথিরের। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাহাথির মোহাম্মদকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে তার আইনজীবী আদালতকে জানানোর পর মামলার শুনানি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুনঃ   শতবছর বয়সে ‘দুধের দাঁত’ গজিয়েছে বৃদ্ধের, গ্রামে মহাভোজ!

মাহাথির মোহাম্মদের একজন সহযোগী রয়টার্সকে বলেছেন, তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে কাশিতে ভুগছেন। যে কারণে মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত তিনি চিকিৎসা ছুটিতে থাকবেন।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST