২৪ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আটকে দিলো আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম হলেই নাগরিকত্ব। এমন রীতি চলে আসছে ১২৭ বছর ধরে। তবে গত সোমবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে এটি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে বলা হয়, অবৈধ ও কাগজপত্র বিহীন অভিবাসীদের অনাগত সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও; তারা আর স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাবে না। নাগরিকত্ব পেতে হলে বাবা অথবা মা যে কারও একজনকে মার্কিন নাগরিক হতে হবে। অথবা বৈধ কাগজপত্র থাকতে হবে।

তবে দেশটির এক বিচারক ট্রাম্পের এই আদেশ অস্থায়ীভাবে আটকে দিয়েছেন। সিয়াটেল ভিত্তিক বিভাগীয় বিচারক জন কোগেনর টিকে ‘সংবিধান পরিপন্থি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনস এবং ওরিগেন রাজ্যের আবেদনের প্রেক্ষিতে এই রায় দেন। তবে ট্রাম্প জানিয়েছেন তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

আরও পড়ুনঃ   মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

এদিকে ট্রাম্পের এমন আদেশের পর যুক্তরাষ্ট্রে এইচ১বি ও এল-১ ভিসাধারী ভারতীয় গর্ভবতী নারীরা গণহারে সিজারের দিকে ঝুঁকছেন। তারা নির্দিষ্ট সময়ের আগেই সিজারের মাধ্যমে সন্তান প্রসবের চেষ্টা চালাচ্ছেন। যেন তাদের সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। ট্রাম্প যে আদেশ দিয়েছেন সেটি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এই সময়ের আগেই গর্ভবতী ভারতীয়রা সিজার করানোর কথা ভাবছেন।

আরও পড়ুনঃ   গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এসডি রোমা নামের এক চিকিৎসক বলেছেন, তাদের কাছে যেসব ভারতীয় নারী আসছেন তাদের বেশিরভাগই ৮ অথবা ৯ মাসের গর্ভবতী। এই চিকিৎসক বলেছেন, তাদের কাছে এক ব্যক্তি তার স্ত্রীর জন্য রেজিস্ট্রেশন করতে এসেছিলেন। যিনি মাত্র সাত মাসের গর্ভবতী।

এসজি মুক্কালা নামের চিকিৎসক বলেছেন, নির্দিষ্ট সময়ের আগে সিজার করালে সদ্য ভূমিষ্ঠ শিশুরা মারাত্বক স্বাস্থ্যঝুঁকি নিয়ে জন্মাতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST