৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা স্থবির অবস্থায় : মার্কিন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, চীনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা কিছুটা ‘স্থবির’ হয়ে পড়েছে। এই অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি আলোচনা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আলোচনাগুলো কিছুটা স্থবির হয়ে আছে।’ তবে, ‘আমার বিশ্বাস, আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীনের সঙ্গে আরো আলোচনা করব। এমনও হতে পারে, এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ও শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হবে।’

আরও পড়ুনঃ   ট্রাম্পের জয়ে ইলন মাস্কের রাতারাতি সম্পদ বেড়েছে ১৫ বিলিয়ন ডলার

চলতি মাসের শুরুতে ৯০ দিনের জন্য একে অপরের ওপর শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ। জেনেভায় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই অভাবনীয় সমঝোতা আসে, যা দীর্ঘদিনের তীব্র বাণিজ্য বিরোধ প্রশমনের কিছুটা ইঙ্গিত দেয়।

১২ মে চুক্তির আওতায়, ওয়াশিংটন চীনা আমদানির ওপর সাময়িকভাবে শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়। অন্যদিকে চীনও মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক ১২৫ শতাংশ থেকে ১০ শতাংশে কমাতে সম্মত হয়।

আরও পড়ুনঃ   লেবাননে স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে ইসরায়েল

বেসেন্ট বলেন, ‘আলোচনার গভীরতা ও জটিলতা বিবেচনায় আমি মনে করি, দুই নেতার সরাসরি হস্তক্ষেপ ছাড়া এটি এগোবে না।’

তিনি আরো বলেন, ‘তাদের (ট্রাম্প ও শি’র) মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি নিশ্চিত, প্রেসিডেন্ট ট্রাম্প যখন তাঁর অবস্থান স্পষ্ট করবেন, তখন চীন আলোচনার টেবিলে ফিরে আসবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST