৭ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ট্রাম্পের জয়ে ইলন মাস্কের রাতারাতি সম্পদ বেড়েছে ১৫ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে হু হু করে বেড়ে যাচ্ছে মার্কিন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের সম্পদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এতে বলা হয়, ট্রাম্পের জয়ে মাস্কের সম্পদ রাতারাতি ১৫ বিলিয়ন ডলার বেড়ে গেছে। অবশ্য এর আগে ট্রাম্পের জন্য দুহাত খুলে খরচ করেছেন মাস্ক। রিপাবলিকান শিবিরের নির্বাচনী প্রচারণায় তিনি প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন।

ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলার শেয়ারের দামই ৪১১ মিলিয়ন ডলার বেড়েছে উল্লেখ করে সিএনএন জানায়, মাস্ক এ ১৫ বিলিয়ন ডলার থেকে বিশ্বের সব মানুষকে এক ডলার করে দিলেও যে অর্থ থাকবে তা দিয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের পুরো সম্পত্তি (তিন বিলিয়ন ডলার) কিনে নিতে পারবেন।

আরও পড়ুনঃ   পাকিস্তানে গুলি চালিয়ে সাত নাপিতকে হত্যা

এছাড়া ১৫ বিলিয়ন ডলার দিয়ে প্রায় এক লাখ ৮২ হাজার সাইবারট্রাক কিনে ফেলতে পারবেন। স্পোর্টসে বিনিয়োগের ইচ্ছে হলে ডালাস কাউবয়েজের মতো দলকেও কিনে নিতে পারেন। এজন্য গুনতে হবে ১০ বিলিয়ন ডলারেরও বেশি পরিমাণ অর্থ।

মাস্কের ২৫০ বিলিয়ন ডলারের সম্পদ আছে বলে ধারণা করা হয়। ২০২১ সালে এ প্রযুক্তি উদ্যোক্তা জানিয়েছিলেন যে, তিনি বছরে ১১ বিলিয়ন ডলারেরও বেশি কর দিয়ে থাকেন।

আরও পড়ুনঃ   Searching for the forgotten heroes of World War Two

এদিকে, জয় উদযাপনের বক্তৃতায় মাস্কের ব্যাপক প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের একজন নতুন তারকা আছে, একজন তারকা জন্ম নিয়েছেন; ইলন মাস্ক। তিনি একজন দারুণ লোক। আমরা আজ (মঙ্গলবার) রাতে একসঙ্গে বসেছিলাম। আপনারা জানেন, তিনি (ইলন মাস্ক) ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে প্রচারণায় দুসপ্তাহ কাটিয়েছেন।’

উল্লেখ্য, গত মঙ্গলবার হওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প এরই মধ্যে ২৯৪টি পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসি পরীক্ষায় বসছে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী

১১

নগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ

১২

রাজশাহী বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত

১৩

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

বানেশ্বর বাজারে হোটেলে ‘ নিউ’ চলছে রমরমা দেহ ব্যবসা

১৭

রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

১৮

দূর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

২০

Design & Developed by: BD IT HOST