৪ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ড্রোন হামলা চালালো ইরাক

অনলাইন ডেস্ক : ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা চালানো হয়েছে। আল মায়াদিন টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করেছে যে তারা ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা করেছে। খবর আল জাজিরার।

ইরান-সমর্থিত এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের রক্ষা করার প্রতিশ্রুতি তারা নিয়েছে।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনারা পূর্ব দিক থেকে একটি ড্রোন আসতে দেখতে পায়। কিন্তু সফলভাবে ওই ড্রোনকে আটকানো সম্ভব হয়েছে এবং এটি ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

আরও পড়ুনঃ   উত্তর কোরীয় প্রতিনিধি দলের ইরান সফর

এর আগে ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের বন্দর নগরী ইলাতে ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে’ ড্রোন হামলা করা হয়। ইলা শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত।

এছাড়া, গত জুনে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছিল। জুনের শুরুতে এসব হামলা চালানো হয়। সংগঠনটি তখন জানিয়েছিল যে, তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করবে।

এই হামলাগুলো গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে আকস্মিক হামলা চালায়। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। প্রায় ১০ মাস ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

আরও পড়ুনঃ   Queen Elizabeth the Last! Monarchy Faces Fresh Demand to be Axed

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত বিভিন্ন সংগঠন এবং হামাসের মিত্র হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে প্রতিদিনই ইসরায়েলি সেনাদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া ইয়েমেন, লেবানন এবং ইরান থেকেও বিভিন্ন সংগঠন ইসরায়েলের লক্ষ্যে হামলা চালাচ্ছে, এবং পাল্টা আক্রমণও চলছেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST