২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে বিয়ে করতে পারছি না

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাওয়াত। বিতর্ক যার পিছু ছাড়ে না। ফিল্ম ইন্ডাস্ট্রির কন্ট্রোভার্সি কুইনও বলা হয় এই নায়িকাকে।

চলতি বছরেই অভিনয়ের গণ্ডি পেরিয়ে রাজনীতির জগতে পা রেখেছেন ৩৮ বছর বয়সী এই নায়িকা। বয়স ৪০ ছুঁইছুঁই কঙ্গনা এখনও বিয়ে করেননি।

তাই বলে অভিনেত্রীর জীবনে প্রেম আসেনি এমনটা নয়। বিবাহিত আদিত্য পাঞ্চোলির সঙ্গে লিভ ইন থেকে শুরু করে শেখর সুমন পুত্র অধ্যয়নের সঙ্গে প্রেম! যেই তালিকায় ছিল অভিনেতা হৃত্বিক রোশনের নামও।

তার মানে, কঙ্গনার জীবনে প্রেম এসেছে বারবার, তবে টেকেনি সম্পর্ক। রাজনীতিতে পা রাখার পর তাই আবারও উঠেছে অভিনেত্রীকে নিয়ে সেই প্রশ্ন, কবে বিয়ে করবেন কঙ্গনা?

আরও পড়ুনঃ   সিনেমা হলে ক্ষুদে ভক্তকে বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল

আপ কি আদালতের এসে অভিনেত্রী এবং বিজেপি সাংসদ ফাঁস করলেন কেন বিয়ে হচ্ছে না তার। কঙ্গনা বলেন, তাকে ঘিরে নেতিবাচক প্রচারের কারণে বিয়ে করতে পারছেন না।

অভিনেত্রী মজা করে বলেন, একবার তার হবু শ্বশুর-শাশুড়ি বিয়ের আগেই পালিয়ে যান, কারণ পুলিশ কঙ্গনাকে তলব করেছিল।

বিয়ে নিয়ে মতামত জানতে চাইলে কঙ্গনা লজ্জায় লাল হয়ে বলেন, ‘এখন, আমি এই বিষয়ে কী বলব? বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো, আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বাচ্চা নেওয়ার সময় হয়েছে, কিন্তু আমাকে এতটাই কুখ্যাত করা হয়েছে যে আমি বিয়ে করতে পারছি না। আমার বিরুদ্ধে এত বেশি মামলা আছে যে, যখনই আমি কারও সঙ্গে ঘনিষ্ঠ হই, তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা সমন পাঠানো হয়। এমনকি একবার আমাকে তলব করা দেখে হবু শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের আগেই পালিয়ে যায়!’

আরও পড়ুনঃ   ‘ছ্যাঁকা’ খাওয়ার পরে বাংলাদেশি ছেলেদের বিশ্বাস করি না

কঙ্গনার পরবর্তী ছবি ‘এমার্জেন্সি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সিনেমাটি পরিচালনার দায়িত্বেও রয়েছেন অভিনেত্রী নিজেই।

কঙ্গনা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়াস তালপাড়ে, বিষক নায়ার এবং প্রয়াত সতীশ কৌশিকের। ছবিটি ১৯৭৫ সালে দেশে জারি হওয়া জরুরি অবস্থার প্রেক্ষাপটে নির্মিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST