২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

১৭ বাংলাদেশি অনুপ্রবেশের দাবি আসাম পুলিশের, গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অন্তত ১৭ বাংলাদেশি অনুপ্রবেশ করেছে বলে দাবি করেছে পুলিশ। একই সঙ্গে তারা একজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আসাম পুলিশের তথ্যানুসারে, গ্রেপ্তার ওই বাংলাদেশি একজন নারী এবং তাঁকে ফের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ওই নারীর আবাস রাজধানী ঢাকায় উল্লেখ করা হলেও তাঁর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আসাম পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে জানান, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিক ঢাকার বাসিন্দা। তিনি লিখেন, ‘ঢাকার ওই নারীকে কিছুক্ষণ আগে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, তাঁকে আসাম পুলিশ ধুবড়ি থেকে গ্রেপ্তার করেছিল।’

আরও পড়ুনঃ   পাকিস্তানে গুলি চালিয়ে সাত নাপিতকে হত্যা

ওই নারী গত ১৮ আগস্ট ভোরে আসামের দক্ষিণ সালমারা জেলার সুকচর হয়ে প্রবেশ করেন। তার আগে তিনি টানা ২৪ ঘণ্টা বাস ও নৌকায় করে যাত্রা শেষে আসামে পৌঁছান বলে জানিয়েছে আসাম পুলিশ। এ বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘সুকচরের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার পর তিনি নৌকায় করে ধুবড়িতে যান এবং সেখানে তাঁকে আটক করা হয়। তাঁর অন্যান্য সহযোগী/অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার জন্য অভিযান চলছে।’

ওই নারীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আসাম পুলিশ জানিয়েছে, ওই নারী স্বীকার করেছেন যে, তিনি আরও ১৬ বাংলাদেশি নাগরিকের সঙ্গে একটি অবৈধ চক্রের সহায়তায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের জানিয়েছেন, তাঁরা এখন বাকি ১৬ বাংলাদেশি নাগরিকের সন্ধান করছেন।

আরও পড়ুনঃ   তানোরে পূর্ব শক্রুতার জেরে চাষকৃত পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বাংলাদেশে পাঠানোর আগে ওই নারী আসামের স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, তিনি একজন বাংলাদেশি ব্যক্তিকে প্রচুর অর্থ দিয়েছেন। আসামে আলী নামের একজন তাঁকে সাহায্য করেছেন। তিনি বলেন, ‘আমরা একটি এলাকা থেকে নদী পার হয়ে একটি সেনা ছাউনি দেখতে পাই। পরে আমরা আমরা রাতে বনের মধ্য দিয়ে হেঁটে একটি বাড়িতে উঠেছিলাম।’– আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST