১৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বলিউডে সবাই বোকা-মূর্খ, ওরা কিছু জানে না

অনলাইন ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যিনি ব্যক্তি জীবন নিয়ে বারবার বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছেন। রিল থেকে রিয়েল লাইফে বেশ আলোচিত। প্রায়ই বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে থাকেন। বিটাউনের তারকাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনি।

এবার বলি অভিনেতাদের ‘বোকা-মূর্খ’ বলে কটাক্ষ করলেন। সম্প্রতি এক পডকাস্টে কঙ্গনা জানান, এত বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত থাকলেও একজন স্বাভাবিক মানুষের সঙ্গেও সাক্ষাৎ হয়নি তার।

কঙ্গনা বলেন, ‘আমি ঠিক বলিউডের সঙ্গে মানানসই নই। বলিউডের লোকজনের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা শুধু নিজেদের নিয়ে ভাবে। সবাই বোকা ও মূর্খ।’

আরও পড়ুনঃ   পারফিউমে ব্যক্তিত্ব প্রকাশ পায় : সাবিলা নূর

এ অভিনেত্রী আরও বলেন, ‘শুটিং না চললে এরা সকালে উঠে শরীরচর্চা করে, দুপুরে ঘুমোয়, ঘুম থেকে উঠে ছোট পর্দায় কিছু দেখে আবার রাতে ঘুমিয়ে পড়ে। এইটুকুই! এরা ফড়িঙের মতো। এদের মাথা একেবারেই ফাঁপা। এই ধরনের মানুষের সঙ্গে তুমি কী ভাবে বন্ধুত্ব করবে। ওরা জানেই না, কোথায় কী ঘটছে। বলিউডে একটা ভদ্র মানুষ খুঁজে পেলে আমি সত্যিই আশ্চর্য হতাম।’

আরও পড়ুনঃ   পুত্রবধূর ঘাড় থেকে চুল সরিয়ে সমালোচনার মুখে নাগার্জুন

কঙ্গনার দাবি, বলিউডের অভিনেত্রীরা একত্রিত হলে নিজেদের মধ্যে শুধুই সাজগোজ, দামি পোশাক নিয়ে আলোচনা করেন এবং পরচর্চা করেন। এই জন্যই নাকি বলিউডের পার্টি বা অন্য অনুষ্ঠান এড়িয়ে চলেন অভিনেত্রী।

উল্লেখ্য, এই মুহূর্তে আসন্ন ছবি ‘ইমার্জেন্সি’র প্রচারে ব্যস্ত কঙ্গনা। এই ছবি তারই পরিচালিত। ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST