৯ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পুত্রবধূর ঘাড় থেকে চুল সরিয়ে সমালোচনার মুখে নাগার্জুন

অনলাইন ডেস্ক : সদ্যই বিয়ে করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য আক্কিনেনি ও শোভিতা ধুলিপালা। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে গত বুধবার রাতে হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন এই তারকা জুটি। কিন্তু এরই মধ্যে সমালোচনার পাত্র হয়ে উঠলেন নাগা চৈতন্যর বাবা ও দক্ষিণী অভিনেতা নার্গাজুন। পুত্রবধূর ঘাড় থেকে চুল সরানোর কারণে নাগার্জুনের বিরুদ্ধে একহাত নিয়েছেন নেটিজেনরা।

তবে অনেক আগে থেকেই নাকি পুত্রবধূ শোভিতা ধূলিপালার সৌন্দর্যে কুপোকাত ছিলেন শ্বশুর নার্গাজুন। যদিও তখনও তিনি জানতেন না পরবর্তীতে শোভিতাই তার পুত্রবধূ হবেন।

আরও পড়ুনঃ   ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ

তেলুগু ছবি ‘গুড়াচারি’-তে অভিনয় করেছিলেন শোভিতা। ছবিটি সফল হওয়ার পরে একটি অনুষ্ঠানে তখন শোভিতাকে ‘হট’ বলে সম্বোধন করেছিলেন নাগার্জুন।

সেই অনুষ্ঠানে শোভিতা সম্পর্কে প্রশ্ন করা হলে নাগার্জুন বলেন, ‘শোভিতা ধুলিপালাকে সত্যিই দারুণ লেগেছে এই ছবিতে। আমার বলা উচিত নয়, তা-ও বলব, ও সত্যিই আবেদনময়ী। একজন পুরুষ যেমন নারী কল্পনা করেন তেমন নারী শোভিতা।’

তখন অবশ্য অভিনেতা জানতেন না, ভবিষ্যতে শোভিতাই তার পুত্রবধূ হবেন। এবার বিয়ের পর পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দিরে পূজা দিতে গিয়ে পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সরিয়ে দিতেই নেটপাড়ায় জোর জল্পনা নাগার্জুনকে নিয়ে।

আরও পড়ুনঃ   প্রশ্ন করবেন না, সব বলে দেবো : পরীমণি

মন্দির দর্শনে গিয়ে পুত্রবধূকে তিলক পরানোর সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন শ্বশুর নাগার্জুন। শোভিতার ঘাড়ের কাছে চুল সরিয়ে দিয়ে পুত্রবধূকে সাহায্য করতেই নেটপাড়ায় সমালোচনা। কেউ লিখেছেন, ‘কার স্ত্রী বোঝা যাচ্ছে না।’ কেউ আবার মন্তব্য করেছেন ‘এরা এদের বাবাকে ছাড়া কোথাও যান না কেন?’

আসলে শোভিতা-নাগার বাগ্‌দানের খবর প্রকাশ্যে এনেছেন বাবা নাগার্জুন। এমনকি বিয়ের পরও শোভিতাকে পরিবারের স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট করেন নাগার্জুন। তবে অভিনেতার মন্দিরে ঘটনা অনেকেই ভালো চোখে দেখেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১০

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১২

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৬

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৭

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

রাজশাহীর নতুন এসপির যোগদান

২০

Design & Developed by: BD IT HOST