১২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

জ্যাকুলিনের এলাহি জন্মদিন পালন সুকেশের

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের জন্মদিনে আবারও চমক। কোলম্যান সুকেশ চন্দ্রশেখর বিশেষ দিনটির জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন, যতটা জ্যাকলিন নিজেও হয়তো করেন না।

প্রায় এক মাস আগে সুকেশ জেল থেকে একটি চিঠি লিখেছিলেন যে কীভাবে তিনি জ্যাকুলিনের জন্মদিন উদযাপন করবেন। অভিনেত্রীর জন্মদিনে, সুকেশ তার ১০০ জন ভক্তকে আইফোন ১৫ প্রো উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথামতো তিনি সেই প্রতিশ্রুতি পূরণও করেছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গ্যাংস্টার সুকেশ জ্যাকুলিনকে তার জন্মদিনে একটি ইয়ট উপহার দিয়েছেন। শুধু তাই নয়, ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন তিনি। অভিনেত্রীর জন্মদিনে সুকেশ ৩০০টি বাড়িসহ ১৫ কোটি টাকা দান করেছেন। এত টাকা খরচ করার পর সুকেশ তার প্রেমিকার জন্য একটি চিঠি লিখেছেন। তাও দিল্লির মান্ডোলি জেলে বসে।

আরও পড়ুনঃ   ‘ওই নারী আমাকে বাজেভাবে স্পর্শ করে’

সুকেশ চিঠিতে লিখেছেন, ‘আমার ভালোবাসা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি সবসময় বলি, মানুষ প্রতি বছর বৃদ্ধ হয়। কিন্তু, তুমি প্রতি বছর আরও সুন্দর হয়ে উঠছো। এটি আমার বছরের সবচেয়ে বড় এবং প্রিয় উদযাপনের দিন।’

চিঠিতে আরও লিখেছেন, ‘আমি এই উদযাপন করার জন্য উন্মুখ। আমরা আর এক বছর একসঙ্গে এই দিনটি উদযাপন করতে পারব না। আমরা যতই দূরে থাকি না কেন, আমাদের চিন্তাভাবনা এবং আমাদের আত্মা একে অন্যের সঙ্গে জুড়ে। আমি জানি কোনও হিরে-মুক্তো তোমাকে সেই সুখ দিতে পারবে না, দীন-দুঃখীদের সাহায্য করলে তুমি যতটা আনন্দ পাবে।’

আরও পড়ুনঃ   আবারও ডিপফেকের শিকার আলিয়া ভাট

সুকেশ জ্যাকুলিনেকে যে ইয়ট (মোটরচালিত জলযান) উপহার দিয়েছেন। যা তারা ২০২১ সালে ঠিক করেছিলেন কিনবেন। চিঠিতে তিনি জ্যাকলিনের প্রতি তার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনেত্রীর জন্মদিনকে বিশেষ করে তুলতে কোনও খামতি রাখেননি সুকেশ।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে জ্যাকুলিন ফার্নান্ডেজ এই মামলায় তার বিরুদ্ধে এফআইআর বাতিল করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। জ্যাকুলিন জানিয়েছিলেন, এর সঙ্গে তার কোনও রকম যোগসূত্র নেই। বর্তমানে জামিনে রয়েছেন জ্যাকুলিন। এর বাইরে মহাদেব বেটিং অ্যাপ মামলায় জ্যাকুলিনের নামও উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST