৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

‘ওই নারী আমাকে বাজেভাবে স্পর্শ করে’

অনলাইন ডেস্ক : নাইট ক্লাবে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সাঞ্জিদা শেখ। যিনি সম্প্রতি ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাঞ্জিদা। তিনি জানান, কোনও পুরুষ নয়, এক মহিলা ব্যক্তিগত সীমা লঙ্ঘন করে তাকে অসঙ্গতভাবে স্পর্শ করেছিলেন।

অভিনেত্রী বলেন, ‘আমার যতোদূর মনে আছে, সেটি এক মহিলার হাত ছিল। আমি নাইট ক্লাবে ছিলাম। এক মহিলা আমার সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ইচ্ছাকৃতভাবে আমার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে চলে যান তিনি।’

ঘটনার পরেই হতবাক হয়ে যান অভিনেত্রী। সাঞ্জিদা বলেন, ‘আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, এটা কী হলো! আমরা শুনেছি, পুরুষেরা এই ধরনের আচরণ করে থাকেন। কিন্তু মহিলারাও কম যান না। কারও যদি খারাপ উদ্দেশ্য থাকে, সে খারাপ কাজ করবেই। এর সঙ্গে মহিলা-পুরুষ হওয়ার কোনও সম্পর্ক নেই। কোনও মহিলাও আপনার সঙ্গে এমন আচরণ করলে, তাকেও নিষেধ করুন।’

আরও পড়ুনঃ   স্বপ্নের মানুষটি পেয়ে গেছি, আর খুঁজতে চাই না : তমা

এই সাক্ষাৎকারেই নিজের বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেন সাঞ্জিদা। তার কথায়, ‘আমার সঙ্গে যা হয়েছে, সত্যিই ভালো হয়েছে। আমার হয়তো মনে হতো, আমি পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ মানুষ। মনে হতো, আমার জীবনে কী হয়ে চলেছে। কিন্তু বর্তমানে আমি যেমন, সেটা সত্যিই ভাগ্যের কৃপায় হয়েছে।’

আরও পড়ুনঃ   তামান্না ভাটিয়ার সঙ্গে অপু বিশ্বাসের তুলনা করলেন মিষ্টি জান্নাত

সাঞ্জিদা জানান, একটা নির্দিষ্ট সময় থেকে নিজেকে ভালোবাসা ও গুরুত্ব দিতে শুরু করেন তিনি। এরপরই ভালো থাকতে শুরু করেন।

২০২০ সালে অভিনেতা আমির আলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সাঞ্জিদার। এরপর সন্তানকে নিয়ে একাই থাকছেন তিনি।

একাধিক মিউজ়িক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে সাঞ্জিদাকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নবাবজ়াদে’ ছবির একটি গানের দৃশ্যেও অভিনয় করেন তিনি।

বলিপাড়া সূত্রে খবর, ‘হীরামন্ডি’ সিরিজ়ে অভিনয় করে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, তার মোট সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST