৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জুলাই মাসে রাজশাহীতে ১৫ নারী ও শিশু নির্যাতিত: লফস

সংবাদ বিজ্ঞপ্তি: উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) রাজশাহী জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে। লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে। এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে। বিষয়গুলো কারও জন্য সুখকর নয়। জুলাই মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র – পুঠিয়া উপজেলার জিউ পাড়া ইউনিয়নে মেঘলা (১৪) নামে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীতে এক কিশোরীেেক ধর্ষণের অভিযোগ, নগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ এক রিকশা চালকের বিরুদ্ধে, নগরিতে সাবিহা মালিয়াত রুহি নামে এক ছাত্রীকে মারধরের অভিযোগ তার কোচিং সেন্টারের পরিচালকের বিরুদ্ধে, বাগমারায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে এসিড নিক্ষেপের হুমকি, পবা উপজেলায় তানজির আহমেদ (১৬) নামে এক কিশোর কে মারপিটের অভিযোগ, পুঠিয়া উপজেলায় মাহফুজা বেগম (৩৫) নামে এক নারী নির্যাতনের শিকার, মোহনপুরে স্বামী দ্বারা নির্যাতনের শিকার এক নারী, নগরীতে এক নারী যৌন হয়রানির শিকার, বাঘা উপজেলায় সাগরিকা আক্তার (১৯) নামে এক নারীকে হত্যার অভিযোগ, বাঘায় এক নারী পর্ণগ্রাফির শিকার, তানোরে সাথী বেগম (২২) নামে এক নারী কে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পুঠিয়ায় রেশমা বেগম (৩৫) নামে এক নারী নির্যাতনের শিকার, দুর্গাপুরে এক নারী নির্যাতনের শিকার, তানোর উপজেলার চিনোশা এলাকায় এক প্রতিবনাধী নারী (২১) ধর্ষণের শিকার। ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। জুলাই মাসে দেশে কোটা আন্দোলন গিরে অস্তিরতার মাঝেও থেমে নাই জঘন্যমত অপরাধ নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১০

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১১

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১২

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৩

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৭

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৯

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

২০

Design & Developed by: BD IT HOST