৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দেশব্যাপী ছাত্র হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাস্তায় রাবি শিক্ষকরা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 50;

রাবি প্রতিনিধি : বুকের তাজা রক্ত দিয়ে আমাদের সন্তানরা বলে গেল, তাদের কোটা সংস্কারের দাবী যৌক্তিক ছিল। তারা মরে নাই, তারা শহীদ, তারা ইতিহাসের পাতায় উজ্জীবিত থাকবে। মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও র‌্যালীতে এমন আবেগঘন বক্তব্যে ভারি হয়ে উঠে পুরো রাবি ক্যাম্পাস। শিক্ষকদের সাথে ছাত্ররা কর্মসূচীতে অংশগ্রহণ করতে চাইলে শিক্ষকরা জানান, এটি তোমাদের কর্মসূচি।
সারাদেশে শিক্ষার্থীদের হত্যার বিচারসহ ছাত্রদের চলমান আন্দোলনের ৯ দফা দাবীর সাথে একাত্মতা ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিন বেলা সাড়ে ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে মানববন্ধনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ৯দফা দাবি একাত্মতা ঘোষণা করেন রাবি শিক্ষকরা। প্রতিবাদ কর্মসূচীর শুরুতে প্রসাশনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের করেন নিপিড়ন বিরোধী শিক্ষক সমাজ। এরপর র‌্যালীটি ক্যাম্পাসের কয়েকটি একাডেমিক ভবন প্রদক্ষিণ করে। পরে রাবির মুল ফটকে মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে অনতিলম্বে ছাত্র হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতেখায়ের আলম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাবির ভেটেনারি এন্ড এ্যানিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. ইসমতআরা বেগম, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. ফরিদ খান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালেহ উদ্দিন নকিব। এছাড়াও মিডিয়ার সামনে ক্ষুদ্র ক্ষুদ্র বক্তব্য রাখেন আইবিএ বিভাগের প্রফেসর ড. হাসানাত আলী, ফোকলোর বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনসহ অনেকে। দেশের কোথাও যেন শিক্ষার্থীদের উপর আর গুলি না চলে, দেশব্যাপী শিক্ষার্থীদের হত্যা, ক্র্যাকডাউনের নামে গণহারে গ্রফতার ও ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। ডিবি অফিসে আটক রাখা শিক্ষার্থীদের খাবারের ছবি ভাইরাল হওয়ায় সেই অফিসকে ভাতের হোটেলের সাথে তুলনা করেন শিক্ষকরা। শিক্ষকরা বলেন, সারাদেশে ইন্টারনেট বন্ধ করে সরকার অন্ধকারের দিকে জাতিকে ঠেলে দিয়েছে। সকল সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করেছে, যা রীতিমতো মানবাধিকার লঙ্ঘন। তবে সাধারণ মানুষ ফেসবুক ব্যবহার করতে না পারলেও এমপি-মন্ত্রীরা কিন্তু ঠিকই মাসাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন বলে দুঃখ প্রকাশ করেন। এসময় ছাত্রদের ৯ দফা দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে আগামীকাল আবারও উন্মুক্ত আলোচনার ডাক দিয়েছে নীপিড়ন বিরোধী শিক্ষক সমাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST