২৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

মাত্র ৩৫০ টাকার জেরে প্রাণ গেলো যুবকের

স্টাফ রিপোর্টার : পাওনা সাড়ে ৩০০ টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত সাব্বির আহমেদের (২২) মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা।

রোববার ২৮ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

নিহত সাব্বির আহমেদ মুরশইল এলাকার হায়দার তালুকদারের ছেলে। তিনি চায়ের দোকানে কাজ করতেন। এ ঘটনায় নিহতের বাবা হায়দার তালুকদার বাদী হয়ে রোববার ২৭ জুলাই সকালে নগরীর চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আটক হওয়া মিজানুরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে চন্দ্রিমা থানা পুলিশ।

আরও পড়ুনঃ   পায়ুপথে লুকানো ৯৮৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পুলিশ জানায়, শনিবার ২৭ জুলাই রাত ৮টার দিকে সাব্বিরের সঙ্গে আসামিদের ছোটবনগ্রাম পশ্চিমপাড়া কৌটাপুকুর মোড়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত আব্দুল্লাহ, গোলাপ, অন্তরেরা সাব্বিরকে ঘিরে ধরে সাব্বিরের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করে। রাত ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে মিজানুর রহমানকে (৩০) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানান পুলিশ।

আরও পড়ুনঃ   অবৈধভাবে ভারত যাওয়ার পথে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪

পুলিশ আরও জানায়, সাব্বির আহম্মেদ চায়ের দোকানে কাজ করতেন। তার সঙ্গে মিজানুর রহমান এবং পলাতক আসামি আব্দুল্লাহ, গোলাপ ও অন্তরের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান বলেন, তাদের মধ্যে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা নিয়ে বিরোধ ছিল। এ নিয়েই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১০

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

১২

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

১৩

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

১৫

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

১৬

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৭

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১৮

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১৯

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST