১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পায়ুপথে লুকানো ৯৮৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : পায়ুপথে অভিনব কৌশলে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহণকালে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। গ্রেফতার ব্যক্তির নাম মো. শাহানুর রহমান ওরফে শাহিন (৩২)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পানকা গ্রামের মো. রমজান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ   তানোরে কর্মচারীর হাতে ছাগলের বাচ্চার অপারেশন মৃত্যু নিয়ে অভিযোগ

র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে, এক মাদক ব্যবসায়ী ট্রেনযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর বাঘার উদ্দেশ্যে রওনা হয়েছে।দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তার পায়ুপথের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার শাহিন আন্তঃজেলা মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ট্রেন ও বাসের মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন।

আরও পড়ুনঃ   মাধ্যমিক স্কুল শাখা পর্যায়ে যাত্রা শুরু করল আল্-ইহ্সান একাডেমী

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১০

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১১

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১২

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৩

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৪

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৫

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৬

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৭

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST