২৫ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ছবি-রাসিক

স্টাফ রিপোর্টার : নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শুক্রবার রাত ৮টায় নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় যান তিনি। এ সময় তিনি ভূমিহীনদের খোঁজখবর নেন ও তাদের পাশে থাকায় কথা জানান। মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ   জুমাতুল বিদা আজ, বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

এ সময় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী মহানগরীর শান্তিপ্রিয় নগরী। আমরা যারা রাজশাহীতে বসবাস করি, আমরা সবাই একটি পরিবারের মতো। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, তা ঠিক হবে না। রাজশাহীর সকল নাগরিককে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।

রাসিক প্রশাসক বলেন, ডিসি, এসিল্যান্ডসহ সংশ্লিষ্টরা নিয়ে একটি টিম করে দেওয়া হবে, তারা ঘটনাটি খতিয়ে দেখবে। শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান হবে বলে আশা করি। আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আছেন, ইতোমধ্যে আমি উনার সাথে কথা বলেছি। তাঁর কাছে আপনারা গেছেন, মন্ত্রী আপনাদের আশ্বাস দিয়েছেন, আশা করি আপনাদের সমস্যাটি সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

১০

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

১১

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৪

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৫

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৬

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৭

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৮

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৯

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

২০

Design & Developed by: BD IT HOST