১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা







অনলাইন ডেস্ক : রুপালি জগতের আলোর ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। অতীতে এ বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও এখন অনেকে এসব নিয়ে মুখ খুলছেন। বিশেষ করে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা অভিনয়শিল্পীরা।

এবার এ তালিকায় যুক্ত হলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন তাকেও কাস্টিং কাউচ’র শিকার হতে হয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন জনপ্রিয় এই টিভি অভিনেত্রী। অঙ্কিতা জানিয়েছেন, মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রযোজকের শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন।

আরও পড়ুনঃ   ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক, কৌতূহল বাড়ালেন নির্মাতা

অঙ্কিতা জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই পর্দায় অভিনয় করার জন্য উঠেপড়ে লাগেন তিনি। বিভিন্ন জায়গায় অডিশন দিতে থাকেন। একটি দক্ষিণী সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলেন অঙ্কিতা। পরে অঙ্কিতাকে ফোন করে জানানো হয়, অডিশনে তিনি পাস করেছেন। তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেখানে গিয়ে অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।

অঙ্কিতা বলেন, ‘আমাকে ফোন করে জানানো হয়, আপনি অডিশন পাস করেছেন। আমি তো সেটা শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ি! আমাকে বলা হয়েছিল, সেখানে গিয়ে চুক্তিপত্র চূড়ান্ত করতে। আমি চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর আমাকে একটা আলাদা ঘরে ডেকে নিয়ে যান সিনেমার প্রযোজকের এক সহকারী। তিনি আমাকে বলেছিলেন, আমাকে এই কাজটা পেতে হলে আগে প্রযোজকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে। তবেই কাজ পাওয়া যাবে। এটা শোনার পর আমি সেখান থেকে চলে এসেছিলাম।’

আরও পড়ুনঃ   ছেলের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন অপু বিশ্বাসের

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST