১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে ফিরে যা বললেন মিশা

অনলাইন ডেস্ক : প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

এরপর সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল তার হাঁটুর অস্ত্রোপচার করা। সে জন্য কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অভিনেতা, হাসপাতালে ভর্তি হন। এরপর স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ   ৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত, ক্ষুব্ধ জাহ্নবী কাপুর

পরে হাসপাতাল থেকে বের হয়ে ভক্ত-অনুরাগীদের নিজের অবস্থার কথা জানান মিশা। এক ফেসবুক পোস্টে এই খল অভিনেতা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি।’

সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই দেশে-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন তাদেরকে। বিশেষ করে আমার চলচ্চিত্র পরিবারকে, আমার সমিতিকে, আমার দেশের সমস্ত সাংবাদিককে সর্বোপরি দেশ-বিদেশে সবাইকে।’

আরও পড়ুনঃ   অর্জুনকে নিয়েই কি এ কথা লিখলেন মালাইকা

উল্লেখ্য, ‘মিসড কল’ সিনেমার একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে মূলত পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। যা নিয়ে এখনও ভুগতে হচ্ছে অভিনেতাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST