১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে যৌন নিপীড়নের অভিযোগে রিকশাচালক আটক

স্টাফ রিপোর্টার : নগরীর এক কলেজ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জেলার চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকা থেকে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: বজলুর রশিদ (৪০) চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়া এলাকার মৃত দেছার প্রামানিকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গত ১১ জুলাই বিকালে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। রাত সাড়ে ৭ টায় ক্লাস শেষে রিকশায় সে বাসায় ফিরছিল।

রাত সোয়া ৮ টায় রিকশাচালক কাটাখালী থানার বাইপাস মোসলেমের মোড়ের জোড়পুকুর নামক স্থানে পৌঁছালে রিকশাচালক রিকশাটি নষ্ট হয়েছে বলে রিকশাটি থামায়। তখন প্রচন্ড বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি হচ্ছিলো ও আশপাশ কেউ ছিল না। রিকশাচালক অতর্কিতভাবে ঐ ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গলা টিপে ধরে মারপিট করে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে।

আরও পড়ুনঃ   শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

এসময় ঐ ছাত্রী রিকশাচালকের সাথে ধস্তাধস্তি করে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাস্তায় সাহায্যের জন্য সে চিৎকার করে। কিছু দূরে এসে একটি অটোরিকশা দেখতে পেয়ে সেটি থামায় এবং চালক ও যাত্রীদের ঘটনা খুলে বলে। সে তাদের সহযোগিতায় বাড়ি ফিরে। ঐ ছাত্রীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করলে কাটাখালী থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজুর পর আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে কাটাখালী থানা পুলিশের একটি টিম আসামিকে দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু করে।

আরও পড়ুনঃ   তানোরে এনজিও’র খপ্পড়ে ফাঁকা স্ট্যাম্প ও চেক দিয়ে ঋণ নেয়া ৪ দরিদ্রের নামে ৩৪ লাখ টাকার চেকের মামলা

পরবর্তীতে কাটাখালী থানার এসআই টিএম সেলিম রেজা ও তাঁর টিম গত ১৩ জুলাই দিবাগত রাত পৌনে ৩ টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চারঘাট থানার লক্ষীপুর উত্তরপাড়ার বাড়ী থেকে আসামি রিকশাচালক বজলুর রশিদকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় রিকশাচালক বজলুর রশিদ এর আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST