৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কেন খুশিতে ভাসছেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক : টলিউডে পা রাখার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনও দুর্দান্ত অভিনয়, আবার কখনও ব্যক্তিগত জীবনের জন্য। কখনোই লাইমলাইট থেকে সরে দাঁড়াননি তিনি। টলিউডে ঠিকে থাকার লড়াইয়ে বারবার বাজিমাত করেছেন এই অভিনেত্রী।

বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণও করেছেন। তার আসন্ন সিনেমা দৈবীচৌধুরানি নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সবাই কমবেশি অপেক্ষায় রয়েছেন এই সিনেমার। তারই মাঝে খুশির হাওয়ায় ভাসছেন অভিনেত্রী। সদ্য গেছেন বিদেশ সফরে।

যেখানে টলিউডের একাধিক স্টাররা রয়েছেন। উদ্দেশ্য নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন। আর কয়েক দিন আগেই সবাই মিলে উড়ে গেলেন আমেরিকায়। আর সেখানেই অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।

আরও পড়ুনঃ   স্বপ্নের মানুষটি পেয়ে গেছি, আর খুঁজতে চাই না : তমা

আর সেখানে পা রেখেই আবেগঘন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরনে কালো শাড়ি, ছোট্ট একটি টিপ। মিষ্টি লুকে এ দিন সবার মন জয় করলেন তিনি।

খুশির মুহূর্তে ভাগ করে নিতে তিনি বললেন, ‘আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। এর আগে আমরা নিউইয়র্কে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা।’

তিনি বলেন, আমেরিকাতে এসে আমার মনে হচ্ছে কোনও বাঙালি পূজাতে এসে গিয়েছি। আমাদের টলিউড ইন্ডাস্ট্রি অর্ধেক এখানেই রয়েছে। আমার নিজেকে ভীষণ স্পেশাল লাগছে। আমার ছবিও এখানে দেখানো হচ্ছে। তাই অনেক ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য।

আরও পড়ুনঃ   ভবিষ্যতে কার কাছে থাকতে চান বুবলী?

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ভালোবাসায় ভরালেন ভক্তরা। ব্যক্তিজীবন নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও শ্রাবন্তী যে বর্তমানে কেবল কাজ নিয়েই থাকতে চান, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন।

সম্পর্কের জল্পনা নতুন করে যতই চর্চায় উঠে আসুক না কেন, তিনি এই বিষয় আর বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন, তা একপ্রকার ব্যবহারেই বুঝিয়ে দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST