১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন তানজিয়া জামান মিথিলা

অনলাইন ডেস্ক : ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর বিজয়ীর মুকুট উঠল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। তাকে সেরার মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউসে জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

Tanzia Mithila.1

এর আগে ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশ নিয়ে খেতাব জিতেছিলেন মিথিলা। তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি। তবে এবার তিনি প্রতিনিধিত্ব করবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, যা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে।

আরও পড়ুনঃ   ধোনির প্রশংসায় জাহ্নবী

Tanzia Mithila.2

বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিথিলা এই জয় উৎসর্গ করেন তার মাকে। তিনি বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।’

আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।’

Tanzia Mithila.3

প্রসঙ্গত, মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।

আরও পড়ুনঃ   ‘এই হামলা কাপুরুষতা’, লিখেই পোস্ট ডিলিট পাকিস্তানি অভিনেত্রীর

Tanzia Mithila.4

অভিনেত্রীকে সবশেষ দেখা গিয়েছিল গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলপদ্ম’ ওয়েব সিনেমায়। এই সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছেন অভিনতা শাহরিয়ার নাজিম জয়। এই সিরিজে অভিনয় করেছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ।

মিথিলা শুধু একজন সফল মডেল ও অভিনেত্রীই নন, তিনি বাল্যবিবাহবিরোধী প্রচারণা এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজের জন্যও পরিচিত। এর আগে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব অর্জন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST